সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক মানসিক ভারসাম্যহীন নারী (স্থানীয়দের ভাষায় পাগলী) রাস্তায় এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। রাতের আঁধারে রাস্তায় প্রসব করা এই শিশুটি এখন উল্লাপাড়া কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। মানবিক এই ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে আলোচনা। নবজাতককে দত্তক নিতে ইতোমধ্যে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ১৫ জন ব্যক্তি আগ্রহ প্রকাশ করেছেন।জানা যায়, সোমবার (৬ অক্টোবর) গভীর রাতে উপজেলার শ্যামলীপাড়ায় কেয়ার হাসপাতালের পাশের একটি সরু গলিতে ওই নারী একা একাই সন্তান প্রসব করেন। হাসপাতালের পরিচালক ও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. লুৎফর রহমান জানান, রাত দেড়টার দিকে দুই পথচারী আমাকে খবর দেন এক পাগলী রাস্তার পাশে সন্তান জন্ম দিয়েছে। আমরা সঙ্গে সঙ্গে সেবিকাদের পাঠাই। তারা গিয়ে শিশুটির নাড়ি কেটে নিরাপদে হাসপাতালে নিয়ে আসে। কিন্তু মা পালিয়ে যায় অন্ধকারে।রাত দুইটার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি উল্লাপাড়া থানা, সমাজসেবা অফিস ও মহিলা বিষয়ক দপ্তরকে জানায়। খবর পেয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. নিলুফা ইয়াসমিন ও উল্লাপাড়া মডেল থানার ওসি মো. রাকিবুল হাসান হাসপাতালে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। তারা আপাতত শিশুটিকে কেয়ার হাসপাতালের তত্ত্বাবধানে রাখার নির্দেশ দেন।উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, শিশুটি এখন সম্পূর্ণ সুস্থ। ইতোমধ্যে ১৫ জন ব্যক্তি নবজাতকটিকে দত্তক নিতে আবেদন করেছেন। আমরা যাচাই-বাছাই করে প্রকৃত ও যোগ্য দত্তকগ্রহীতার কাছে শিশুটিকে হস্তান্তর করব।এদিকে, এই ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে গভীর আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, সমাজে অসহায় এই নারীর নাম-পরিচয় কেউ জানে না, কিন্তু সে এক অসীম মমতার প্রতীক হয়ে জন্ম দিয়েছে এক নবজীবনকে। তাই অনেকে কষ্টভরা কণ্ঠে বলছেন, ‘পাগলী মা হয়েছে, বাবা হয়নি কেউ।’উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, দত্তক নেওয়ার আবেদনকারীদের তালিকা সমাজসেবা অফিসে রয়েছে। যোগ্য কেউ থাকলে তার কাছে আইনানুগ প্রক্রিয়ায় শিশুটিকে দেওয়া হবে। অন্যথায় উপজেলা শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে শিশুটিকে রাজশাহী সরকারি বেবি হোমে পাঠানো হবে।বর্তমানে কেয়ার হাসপাতালের নার্সরা স্নেহ আর যত্নে নবজাতকটির দেখাশোনা করছেন। হাসপাতালের কর্মীরা শিশুটিকে ফরহা নামে ডাকছেন, যার অর্থ আনন্দ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে নাশকতার পরিকল্পনা, আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে নাশকতার পরিকল্পনা, আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ Read more

জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া প্রস্তুত, শিগগিরই যাবে রাজনৈতিক দলের কাছে
জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া প্রস্তুত, শিগগিরই যাবে রাজনৈতিক দলের কাছে

শিগগির জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ। শুক্রবার (৮ আগস্ট) জাতীয় Read more

সিরাজগঞ্জে বজ্রপাতে ইমারত শ্রমিকের মৃত্যু
সিরাজগঞ্জে বজ্রপাতে ইমারত শ্রমিকের মৃত্যু

জেলার সদর উপজেলায় বজ্রাঘাতে মিলন শেখ (৩৫) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। রবিবার (১৫ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।নিহত মিলন Read more

ত্রিপক্ষীয় নতুন প্ল্যাটফর্ম গঠনে সম্মত বাংলাদেশ-চীন-পাকিস্তান
ত্রিপক্ষীয় নতুন প্ল্যাটফর্ম গঠনে সম্মত বাংলাদেশ-চীন-পাকিস্তান

ত্রিপক্ষীয় নতুন প্ল্যাটফর্ম গঠনে সম্মত হয়েছে বাংলাদেশ, চীন ও পাকিস্তান। অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবন যাত্রার মান উন্নত করার লক্ষ্যে Read more

ভারতে বিমান বিধ্বস্তে ১৩৩ জন নিহত, আরও বাড়ার শঙ্কা
ভারতে বিমান বিধ্বস্তে ১৩৩ জন নিহত, আরও বাড়ার শঙ্কা

ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় কমপক্ষে ১৩৩ জন নিহতের ঘটনা ঘটেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা Read more

মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ, প্রতিক্রিয়ায় বাংলাদেশ-ভারত ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার নির্দেশ
মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ, প্রতিক্রিয়ায় বাংলাদেশ-ভারত ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার নির্দেশ

বিজেপি নেতা সংগীত সোম বাংলাদেশের কোনো খেলোয়াড়কে দলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য বলিউড তারকা শাহরুখ খানকে 'বিশ্বাসঘাতক' বলেও অভিহিত করেন।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন