দীর্ঘ ৩৫ বছর পর আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(চাকসু) নির্বাচন। এ নির্বাচনে সহ সভাপতি (ভিপি) পদে প্রার্থী ছিলেন সাঈদ মোঃ রেদোয়ান। ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত সাঈদ মোঃ রেদোয়ান ছাত্রদল কর্তৃক মনোনীত ভিপি পদপ্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়কে পূর্ণ সমর্থন জানিয়ে নিজের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।মঙ্গলবার (৭ অক্টোবর) বিকাল ৪টায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। সাঈদ মোঃ রেদোয়ান বলেন, ‘স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে আমি গভীরভাবে উপলব্ধি করছি, ব্যক্তির চেয়ে দল কতখানি বড়।’এ সময় ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে আমার আত্মিক বন্ধন রয়েছে। আমি এই সংগঠনকে হৃদয়ে ধারণ করি এবং সংগঠনের আদর্শ ও সিদ্ধান্তকে সর্বোচ্চ সম্মান করি। তাই, আমার সংগঠন কর্তৃক মনোনীত ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় ভাইয়ের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে, আমি আমার প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি।’প্রসঙ্গত, সাঈদ মোঃ রেদোয়ান আসন্ন চাকসু নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রার্থী ছিলেন, তার ব্যালট নাম্বার ২২। অপরদিকে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে ভিপি পদে মনোনীত হয়েছেন সাজ্জাদ হোসেন হৃদয়।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গরমেও যে কারণে গরম পানি পান করবেন
গরমেও যে কারণে গরম পানি পান করবেন

তীব্র তাপদাহের সময়, বরফ-ঠান্ডা পানি পান করা স্বাভাবিক বলে মনে হয়। তবে, গরম পানি তীব্র তাপদাহেও সুস্থতার একটি ঢাল হতে Read more

ভদ্রলোকেরা গা শিউরে ওঠার মতো ঘটনাগুলো ঘটিয়েছেন: প্রধান উপদেষ্টা
ভদ্রলোকেরা গা শিউরে ওঠার মতো ঘটনাগুলো ঘটিয়েছেন: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে দ্বিতীয় ইন্টেরিম রিপোর্ট জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন।বুধবার (০৪ জুন) বেলা ১১টায় Read more

মারা গেছেন ইউক্রেনের গোলায় আহত রুশ সংবাদিক নিকিতা
মারা গেছেন ইউক্রেনের গোলায় আহত রুশ সংবাদিক নিকিতা

ইউক্রেনের কামানের গোলার আঘাতে আহত এক রুশ সাংবাদিক মস্কোর হাসপাতালে মাসখানেক চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। ওই সাংবাদিকের কর্মস্থলের পক্ষ Read more

চৌদ্দগ্রামে ব্যবসায়ী টিপু হত্যায় ৮ জনের সাজা, দুইজন যাবজ্জীবন
চৌদ্দগ্রামে ব্যবসায়ী টিপু হত্যায় ৮ জনের সাজা, দুইজন যাবজ্জীবন

কুমিল্লার চৌদ্দগ্রামে জুতা ব্যবসায়ী মোঃ ইউছুপ ভূঁঞা টিপু (২৮) হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন ও ছয় আসামিকে ১০ Read more

আগামীকাল বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আগামীকাল বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শারদীয় দুর্গাপূজা মধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ- ১ এর আওতাধীন সিলেট নগরীর কয়েক এলাকায় আগামীকাল মঙ্গলবার কয়েক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন