ফরিদপুরের আলফাডাঙ্গায় উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যান হারিয়ে অসহায় হয়ে পড়া সেই জিহাদুল ইসলাম পেয়েছেন নতুন একটি ব্যাটারিচালিত ভ্যান।মঙ্গলবার (০৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জিহাদুল ইসলামকে নতুন একটি ভ্যান উপহার দিয়েছেন ইউএনও রাসেল ইকবাল। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর কর্মকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত ও সময়ের কন্ঠস্বরের প্রতিনিধি মিয়া রাকিবুল প্রমুখ। এর আগে গত ১৮ সেপ্টেম্বর ‘উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যান হারিয়ে দিশাহারা জিহাদুল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে সময়ের কন্ঠস্বর। প্রকাশিত প্রতিবেদনটি আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের নজরে আসে। পরে তিনি অসহায় জিহাদুল ইসলামকে নতুন একটি ভ্যান উপহার দেওয়ার আশ্বাস দেন।   জিহাদুল উপজেলার বুড়াইচ ইউনিয়নের কঠুরাকান্দী গ্রামের বাসিন্দা। বৃদ্ধ বাবা-মা, স্ত্রী, দুই মেয়ে ও নানীসহ সাতজনের সংসার চলে ভ্যানের চাকায়। কিন্তু গত ১৫ সেপ্টেম্বর রাতের আঁধারে আয়ের একমাত্র মাধ্যম ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। উপার্জনের পথ হারিয়ে ও ঋণের দায়ে মানবেতর জীবনযাপন করতে থাকেন।চুরি হওয়ার পর নতুন ভ্যান পেয়ে উচ্ছ্বসিত জিহাদুল ইসলাম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘ভ্যান চুরি হওয়ার পর সাত সদস্যের পরিবার নিয়ে তিনি চোখে অন্ধকার দেখছিলেন। তার পক্ষে সম্ভব ছিল না নতুন একটি ভ্যান কেনার। কারণ তার এমনিতেই এনজিও থেকে নেওয়া ঋণের দায়ে রয়েছেন। বর্তমানে নতুন ভ্যানটি পেয়ে ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।’এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, ‘উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যান হারিয়ে এক যুবক অসহায় হয়ে পড়েন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা আমাদের নজরে আসে। এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নতুন ব্যাটারিচালিত ভ্যান তৈরি করে তার কাছে হস্তান্তর করা হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হিজবুল্লাহর হামলায় ইসরাইলি সেনা নিহত
হিজবুল্লাহর হামলায় ইসরাইলি সেনা নিহত

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননে চলমান আগ্রাসনের সময় তাদের আরও এক সৈন্য নিহত হয়েছে।গত ২ মার্চ ইসরাইল লেবাননের বিরুদ্ধে নতুন Read more

বাঘাইছড়িতে জেলা পরিষদ সদস্য দেবপ্রসাদকে অবাঞ্ছিত ঘোষণার হুমকি
বাঘাইছড়িতে জেলা পরিষদ সদস্য দেবপ্রসাদকে অবাঞ্ছিত ঘোষণার হুমকি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে জাতিগত বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।বৃহস্পতিবার Read more

ফিলিপাইনে মৃত্যু বেড়ে ৭২, পানি বিদ্যুতের তীব্র সংকট
ফিলিপাইনে মৃত্যু বেড়ে ৭২, পানি বিদ্যুতের তীব্র সংকট

ফিলিপাইনের মধ্যাঞ্চলে মঙ্গলবার রাতে আঘাত হানা ৬.৯ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে বলে দেশটির সিভিল ডিফেন্স সংস্থা Read more

ফরিদপুরে নদ-নদী ছেড়ে তিন ফসলি জমিতে মাটিখেকোদের হানা
ফরিদপুরে নদ-নদী ছেড়ে তিন ফসলি জমিতে মাটিখেকোদের হানা

ফরিদপুরের সালথা উপজেলায় প্রশাসনিক অভিযানের পর নদ-নদীতে বালু উত্তোলন বন্ধ হলেও এখন তিন ফসলি (বছরে তিনবার ফসল উৎপাদন হয়) জমিগুলোতে Read more

পাবিপ্রবি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু আজ
পাবিপ্রবি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু আজ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শুরু হলো ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম।৩ আগস্ট (শনিবার) থেকে শুরু হয়ে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন