পাকিস্তানের আজাদ কাশ্মির একদিন নিজেই ভারতের সঙ্গে যুক্ত হবে মন্তব্য করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আজাদ কাশ্মির দখলের জন্য হামলা করতে হবে না, এটা আমাদেরই। তারা নিজেই একদিন ভারতের অংশ হবে।সোমবার (২২ সেপ্টেম্বর) মরক্কোয় ভারতীয় প্রবাসীদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।রাজনাথ সিং বলেন, “পাকিস্তানশাসিত কাশ্মির একদিন নিজেই ভারতের অংশ হয়ে যাবে। ইতোমধ্যেই সেখানকার মানুষ এই দাবিতে স্লোগান তুলতে শুরু করেছে।”তিনি বলেন, জম্মু ও কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর এক অনুষ্ঠানে পাঁচ বছর আগেও তিনি একই কথা বলেছিলেন। তার ভাষায়, “তখনও আমি বলেছিলাম, পাকিস্তানশাসিত কাশ্মির দখল করার জন্য আমাদের আক্রমণ চালাতে হবে না। কারণ, পাকিস্তানশাসিত কাশ্মির ভারতেরই অংশ। একদিন সেখানকার মানুষ নিজেরাই বলবে, ‘আমিও ভারত’। সেই দিন আসবেই।”এনডিটিভি জানায়, তার এ মন্তব্য এসেছে এমন এক প্রেক্ষাপটে যখন ভারতের বিরোধী দলগুলোর একাংশ অভিযোগ তুলেছে যে ‘অপারেশন সিন্দুর’-এর পর পাকিস্তানশাসিত কাশ্মির দখলের সুযোগ হারিয়েছে কেন্দ্রীয় সরকার। বিরোধীদের দাবি, তখনই পাকিস্তান অধিকৃত ভূখণ্ড দখল করা সম্ভব ছিল।দুই দিনের সফরে বর্তমানে মরক্কোয় অবস্থান করছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সফরে তিনি বেররশিদ শহরে টাটা অ্যাডভান্সড সিস্টেমসের নতুন হুইলড আর্মার্ড প্ল্যাটফর্ম উৎপাদন কারখানার উদ্বোধন করবেন। এটি আফ্রিকার মাটিতে ভারতের প্রথম প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন কারখানা।এছাড়া এটাই প্রথমবার কোনো ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর মরক্কো সফর। নতুন এই কারখানাটিকে ভারতের প্রতিরক্ষা শিল্পের বৈশ্বিক বিস্তারের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন রাজনাথ সিং।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন ববি শিক্ষার্থীরা
উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন ববি শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংকট নিরসনসহ তিন দফা দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীরা উপাচার্যের লিখিত আশ্বাসে Read more

মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন জামায়াতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী
মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন জামায়াতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী হয়েছেন। তাকে প্রাণঢালা Read more

কুয়াকাটায় অশ্লীল কনটেন্টের অভিযোগে যুবকের কারাদণ্ড
কুয়াকাটায় অশ্লীল কনটেন্টের অভিযোগে যুবকের কারাদণ্ড

পটুয়াখালীর কুয়াকাটায় সাগরপাড়ে অশ্লীল ভিডিও ধারণের দায়ে মো. রুবেল (৩০) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে ভ্রাম্যমাণ আদালত এক মাসের সশ্রম কারাদণ্ড Read more

আইনগত পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না : ডিসি মাসুদ
আইনগত পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না : ডিসি মাসুদ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেছেন, ‘যমুনাতে যাওয়ার জন্য বাধা প্রদান করেছি। এইটুকুতে আমার Read more

আজ খোলা সরকারি অফিস-ব্যাংক
আজ খোলা সরকারি অফিস-ব্যাংক

ঈদুল আজহা উপলক্ষে এবার টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এজন্য আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) Read more

সাতকানিয়ায় বিদ্যুতের ভেলকিবাজিতে জনজীবন অতিষ্ঠ
সাতকানিয়ায় বিদ্যুতের ভেলকিবাজিতে জনজীবন অতিষ্ঠ

চট্টগ্রামের সাতকানিয়ায় দিন-রাতের বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে উপজেলার প্রায় চার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন