দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ইতোমধ্যে একজন কর্মকর্তাকে এ অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে অন্য দলের নাম এলে তাদের বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।মঙ্গলবার (০৭ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তাজুল ইসলাম।তিনি বলেন, আমরা অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু করছি। এটি পুরোদমে শুরু হলে বিষয়টি কতদূর পর্যন্ত যেতে পারে, তা আমরা তখন জানাতে পারব।তাজুল ইসলাম বলেন, এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারেই (তদন্ত) শুরু হয়েছে। ক্রমান্বয়ে তদন্ত যখন আরও আগাবে, তখন যদি প্রয়োজন মনে হয় যে—আরও কোনো দল এর সাথে ইনভল্ভড আছে এবং তাদের ব্যাপারেও তদন্ত হওয়া দরকার, তাহলে আমাদের তদন্ত সংস্থা সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। এর আগে, এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ গত বছরের (২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ জমা দেন। অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগসহ ১৪টি রাজনৈতিক দল গণহত্যার সরাসরি হুকুমদাতা হিসেবে দায়ী।এদিকে, শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শেষ সাক্ষীর ৩য় দিনের জেরা অনুষ্ঠিত হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে জেরা করবেন শেখ হাসিনার আইনজীবী। গতকালও তাকে দিনভর জেরা করা হয়। জেরায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করার বিষয়ে প্রশ্ন করা হলে তদন্ত কর্মকর্তা জানান, কোনো চাপে নয়, সত্য উদঘাটনের স্বার্থেই তিনি রাজসাক্ষী হয়েছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে ঋনের চাপে বীরমুক্তিযোদ্ধার আত্মহত্যা
ফুলবাড়ীতে ঋনের চাপে বীরমুক্তিযোদ্ধার আত্মহত্যা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঋনের চাপে মকবুল হোসেন (৭০) নামের এক বীরমুক্তিযোদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।রবিবার (২ নভেম্বর) সকালে ফুলবাড়ী থানার Read more

ইসরায়েলি ২০ জিম্মির বিনিময়ে মুক্তি পাচ্ছে ১৯৫০ ফিলিস্তিনি বন্দি
ইসরায়েলি ২০ জিম্মির বিনিময়ে মুক্তি পাচ্ছে ১৯৫০ ফিলিস্তিনি বন্দি

অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ও হামাসের মধ্যে বড় ধরনের বন্দিবিনিময় প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। হামাসের এক শীর্ষ Read more

কালিয়াকৈরে আ.লীগের সাবেক সভাপতি গ্রেফতার
কালিয়াকৈরে আ.লীগের সাবেক সভাপতি গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে কালিয়াকৈর থানা পুলিশের Read more

টাঙ্গাইলে শেখ হাসিনাসহ ১৯৩ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
টাঙ্গাইলে শেখ হাসিনাসহ ১৯৩ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

২০২৪ সালে ডামি নির্বাচনের আয়োজন এবং ভোট চুরির মাধ্যমে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে এমপি নির্বাচিত করার অভিযোগে সেই সরকারের প্রধানমন্ত্রী Read more

ভোটিং সিস্টেমে প্রবাসীদের আনতে চাই: ইসি সানাউল্লাহ
ভোটিং সিস্টেমে প্রবাসীদের আনতে চাই: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রবাসী ভোটারদের ভোটাধিকার আমাদের প্রয়োজন আছে। প্রবাসী ভোটাররা আমাদের মোট Read more

ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ
ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বৈঠক নিয়ে হতাশা প্রকাশ করেছেন জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন