রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে এনএনসি (নিউ নেটাল কেয়ার) ও পিএনসি (পোস্ট নেটাল কেয়ার) কার্ড সরবরাহ না থাকায় গর্ভবতী নারীরা পড়েছেন চরম ভোগান্তিতে। হাসপাতালে সেবা নিতে এলে তাদের বাইরে থেকে ফটোকপি করে কার্ড সংগ্রহ করতে হচ্ছে।গর্ভবতী ও প্রসূতি সেবা নিশ্চিতের ক্ষেত্রে এই কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন গড়ে একশ থেকে দেড়শ নারী হাসপাতালে আসেন চেকআপের জন্য, কিন্তু কার্ড না থাকায় সেবা নিতে গিয়ে তাদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী বিশেষজ্ঞ ডা. কেয়া রাণী বলেন, ‘প্রায় পাঁচ-ছয় মাস ধরে এনএনসি ও পিএনসি কার্ড সরবরাহ বন্ধ রয়েছে। এজন্যই রোগীদের বাইরে থেকে ফটোকপি করে আনতে বলা হচ্ছে।’স্বাস্থ্যসেবা নিতে আসা গর্ভবতী নারীরা জানান, ‘সরকারি হাসপাতালে আসলেও নিজের খরচে ফটোকপি করে কার্ড আনতে হচ্ছে, যা অনেকের জন্য কষ্টকর।’তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার অনির্বাণ মল্লিক বলেন, ‘কার্ড না থাকার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুব শীঘ্রই এর সমাধান হবে বলে আশা করছি।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মানব ত্বকের ডিএনএ থেকে ভ্রূণ তৈরি করলেন বিজ্ঞানীরা
মানব ত্বকের ডিএনএ থেকে ভ্রূণ তৈরি করলেন বিজ্ঞানীরা

মার্কিন বিজ্ঞানীরা প্রথমবারের মতো মানুষের ত্বকের কোষ থেকে নেওয়া ডিএনএ ব্যবহার করে এবং পরে তা শুক্রাণুর সঙ্গে নিষিক্ত করে প্রাথমিক Read more

কুড়িগ্রামে ঠান্ডায় স্থবির জনজীবন, তাপমাত্রা ১০.৮ ডিগ্রি সেলসিয়াস 
কুড়িগ্রামে ঠান্ডায় স্থবির জনজীবন, তাপমাত্রা ১০.৮ ডিগ্রি সেলসিয়াস 

কুড়িগ্রামে কয়েকদিনে শীত ও ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। এতে করে সাধারণ মানুষরা পরেছেন বিপাকে।বৃহস্পতিবার (১১ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন ১০ দশমিক Read more

রাতের আঁধারে ভাঙারির দোকানে বই বিক্রির অভিযোগ
রাতের আঁধারে ভাঙারির দোকানে বই বিক্রির অভিযোগ

বরিশালের গৌরনদীতে ২০২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণির সরকারি পাঠ্যপুস্তক বই রাতের আঁধারে ভাঙারির দোকানে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা Read more

সরকারি অফিস-ব্যাংক খোলা আজ
সরকারি অফিস-ব্যাংক খোলা আজ

গত শনিবারের পর আজ শনিবারও (২৪ মে) সাপ্তাহিক ছুটির দিনে সরকারি সব অফিস ও ব্যাংক খোলা রয়েছে। আজ ব্যাংকে স্বাভাবিক Read more

জবি শিক্ষার্থী খুন: ছাত্রীর বাসায় জিজ্ঞাসাবাদে ডিসি, এসি ও ওসি
জবি শিক্ষার্থী খুন: ছাত্রীর বাসায় জিজ্ঞাসাবাদে ডিসি, এসি ও ওসি

পুরান ঢাকার আরমানিটোলা এলাকার নূরবক্স লেনের একটি আবাসিক ভবনে খুন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা জুবায়েদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন