ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সংস্কার, ভারতের সঙ্গে সম্পর্ক এবং রাজনীতির বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। প্রায় দুই দশক পর প্রথম কোনো গণমাধ্যম হিসেবে বিবিসি বাংলার মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও বিবিসি বাংলার সিনিয়র সাংবাদিক কাদির কল্লোল। তারেক রহমান লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এই সাক্ষাৎকার দেন। দুই পর্বের সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্ব আজ মঙ্গলবার (৭ অক্টোবর) প্রকাশ করে বিবিসি বাংলা।আলোচনায় ভারতের সঙ্গে বর্তমান শীতল সম্পর্কের প্রসঙ্গ প্রশ্নে তারেক রহমান বলেন, ‘তারা যদি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। বাংলাদেশের মানুষই সিদ্ধান্ত নিয়েছে তাদের সঙ্গে শীতল থাকবে। সো, আমাকে আমার দেশের মানুষের সঙ্গে থাকতে হবে।’ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তারেক রহমান বলেন, ‘আমার মনে হয়, আপনি একটু আগে যে প্রশ্নগুলো করেছেন, সেখানে বোধহয় আমি ক্লিয়ার করেছি পুরো ব্যাপারটা। সবার আগে বাংলাদেশ। এখানে তো আপনি পার্টিকুলার (সুনির্দিষ্ট) একটি দেশের কথা বলেছেন। এখানে ওই দেশ বা অন্য দেশ তো বিষয় না। বিষয় তো হচ্ছে, ভাই বাংলাদেশ আমার কাছে আমার স্বার্থ, আমি আগে আমার দেশের মানুষের স্বার্থ দেখবো, আমার দেশের স্বার্থ দেখবো। ওটাকে আমি রেখে আপহোল্ড করে আমি যা যা করতে পারবো, আমি তাই করবো।’ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত বা কেমন থাকা প্রয়োজন এ বিষয়ে তারেক রহমান বলেন, ‘অবশ্যই আমি আমার পানির হিস্যা চাই। অবশ্যই আমি দেখতে চাই না যে, আরেক ফেলানী ঝুলে আছে। অবশ্যই আমরা এটা মেনে নেবো না।’সীমান্ত হত্যার বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘না না, আমি উদাহরণ দিয়ে বললাম। দুটো উদাহরণ দিয়ে বুঝালাম আপনাকে, যে আমাদের স্ট্যান্ডটা কি হবে। আমরা আমাদের পানির হিস্যা চাই। অর্থাৎ আমার দেশের হিস্যা, মানুষের হিস্যা আমি চাই, হিসাব আমি চাই। আমার যেটা ন্যায্য সেটা আমি চাই। অবশ্যই ফেলানী হত্যাকাণ্ডের মাধ্যমে আমি বুঝাতে চেয়েছি যে, আমার মানুষের উপরে আঘাত আসলে অবশ্যই সেই আঘাতকে এভাবে আমি মেনে নেবো না।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালকিনিতে জমিতে পুঁতে রাখা হাত বোমা বিস্ফোরণ, কৃষক আহত
কালকিনিতে জমিতে পুঁতে রাখা হাত বোমা বিস্ফোরণ, কৃষক আহত

মাদারীপুরে কালকিনি উপজেলার পূর্ব এনায়েত নগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামে জমিতে পুঁতে থাকা হাত বোমা বিস্ফোরণে মোশারফ হোসেন নামের Read more

Wazamba Casino im Überblick: Spielablauf, Bedingungen und nüchterne Fragen
Wazamba Casino im Überblick: Spielablauf, Bedingungen und nüchterne Fragen

Ein Online-Casino wirkt auf den ersten Blick oft wie eine Spielhalle, die in eine Hosentasche gezogen wurde. Doch zwischen bunten Read more

ধামইরহাটে ১৬০ বস্তা সার বোঝাই ট্রাক্টর জব্দ
ধামইরহাটে ১৬০ বস্তা সার বোঝাই ট্রাক্টর জব্দ

নওগাঁর ধামইরহাট উপজেলায় সরকারি ১৬০ বস্তা স্যার বোঝাই একটি ট্রাক্টর জব্দ করেছে থানা পুলিশ। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) রাত ১০টায় ধামইরহাট সোনালী Read more

বদলে গেল বড় বড় ১৬ শিক্ষা প্রতিষ্ঠানের নাম
বদলে গেল বড় বড় ১৬ শিক্ষা প্রতিষ্ঠানের নাম

দেশের ১৫টি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং একটি ইঞ্জিনিয়ারিং কলেজের নাম থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের Read more

জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে আইএইএ-কে সহযোগিতা স্থগিত করবে ইরান
জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে আইএইএ-কে সহযোগিতা স্থগিত করবে ইরান

জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে নিজেদের সহযোগিতা স্থগিত করবে ইরান। শনিবার (২০ সেপ্টেম্বর) দেশটির সর্বোচ্চ Read more

বরিশালে ভ্যাপসা গরমে দিশেহারা মানুষ, হিট অ্যালার্ট জারি
বরিশালে ভ্যাপসা গরমে দিশেহারা মানুষ, হিট অ্যালার্ট জারি

বরিশাল জেলায় চলছে মৃদু তাপপ্রবাহ। গরম ও আর্দ্রতার চাপে দিশেহারা হয়ে পড়েছেন জেলার সাধারণ মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন