আজ ৭ অক্টোবর, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের এইদিন মধ্যরাত থেকে নির্যাতন করে তাকে হত্যা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ।তিনি বুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের ছাত্র ছিলেন। হত্যার আগে ৫ অক্টোবর ভারতের সঙ্গে কিছু ‘অন্যায্য চুক্তির’ বিষয়ে ফেসবুকে পোস্ট করেন। পোস্টের জের ধরেই তাকে জেরা করা হয় এবং নৃশংসভাবে মারধর করা হয়।আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীকে অন্তর্বর্তী সরকার জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে। এ উপলক্ষে সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এর আগে আবরারকে মরণোত্তর দেশের সর্বোচ্চ বেসামরিক পদক ‘স্বাধীনতা’ পুরস্কারে ভূষিত করেছে সরকার।মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনভর নানা আয়োজনের মাধ্যমে আবরার ফাহাদকে স্মরণের কর্মসূচি ঘোষণা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।আবরারকে স্মরণ করে আগামীকাল বিকেল ৩টায় রাজধানীর পলাশী মোড়ে ‘আগ্রাসনবিরোধী আটস্তম্ভ’ উদ্বোধন করবে আবরার ফাহাদ স্মৃতি সংসদ। এতে আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ উপস্থিত থাকবেন। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও স্তম্ভ নির্মাণের উদ্যোক্তাদের একজন অনুষ্ঠানে উপস্থিত হবেন।এছাড়া বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে ‘ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব; স্মরণে আবরার ফাহাদ’ শীর্ষক সেমিনার ও চিত্র প্রদর্শনী আয়োজিত হবে। এতে আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ উদ্বোধক হিসেবে থাকবেন।অনুষ্ঠানে সাংবাদিক ড. মাহমুদুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী, মানারাত ইউনিভার্সিটির উপাচার্য ড. মোহাম্মদ আব্দুর রব, আখতার হোসেনসহ একাধিক অতিথি উপস্থিত থাকবেন।আবরার ফাহাদের স্মরণে দুপুর আড়াইটায় ‘মতপ্রকাশ থেকে মৃত্যু: শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যাসিবাদের বিস্তার ও প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে ছাত্রদল। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।এদিকে একইদিন বিকেল ৪টায় ‘শহীদ আবরার ফাহাদের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় আগ্রাসনবিরোধী দিবস উপলক্ষে মুক্তির মোনাজাত’ আয়োজন করেছে ইনকিলাব মঞ্চ। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামী নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ
আগামী নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ

আগামী জাতীয় নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ জন্য ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের (ইসি) Read more

সৌদিতে মিসাইল হামলায় নিহত বাচ্চু মিয়ার দাফন সম্পন্ন
সৌদিতে মিসাইল হামলায় নিহত বাচ্চু মিয়ার দাফন সম্পন্ন

সৌদি আরবে মিসাইল হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়াকে সৌদিতেই জানাজা শেষে দাফন করা হয়েছে।শুক্রবার (২৭ মার্চ) জুমার নামাজ শেষে Read more

পাকিস্তানে স্কুলবাসে বিস্ফোরণ, তিন শিশুসহ নিহত ৫
পাকিস্তানে স্কুলবাসে বিস্ফোরণ, তিন শিশুসহ নিহত ৫

পাকিস্তানের বেলুচিস্তানের খুজদারে বুধবার জিরো পয়েন্টের কাছে একটি স্কুলবাসে ভয়াবহ বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু। আহত Read more

বিয়ে করতে যাচ্ছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম
বিয়ে করতে যাচ্ছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম

ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে বিয়ে করে দেশে স্থায়ী হয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম। এরপর মডেলিং শুরু করেছিলেন Read more

কালিয়াকৈরে জুলাই বিপ্লবের মামলার আসামি গ্রেফতার
কালিয়াকৈরে জুলাই বিপ্লবের মামলার আসামি গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা রেললাইন এলাকা থেকে জুলাই বিপ্লবের মামলার আসামি জেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে Read more

শ্রীনগরে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪ দোকানিকে জরিমানা
শ্রীনগরে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪ দোকানিকে জরিমানা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরা বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন