কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। সোমবার (০৬ অক্টোবর) তাদের জেল হাজতে প্রেরণ করেছে আদালত। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্য কাশিপুর এলাকার এনামুল হক (২৮) ও একই উপজেলার নওদাবস এলাকার জিয়াউল হক জিয়া। থানা পুলিশ জানায়, সোমবার দুপুরে ফুলবাড়ী থানার পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে এনামুল হকের বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ কেজি ১০০ গ্রাম গাঁজা, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করে ফুলবাড়ী থানায় নিয়ে আসে। এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সোমবার বিকালে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে আলগামন উল্টে মৎস্য চাষী নিহত
মেহেরপুরে আলগামন উল্টে মৎস্য চাষী নিহত

মেহেরপুরের গাংনীতে স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান আলগামন উল্টে সোহেল রানা (৩৬) নামের এক মৎস্যচাষী নিহত হয়েছে।শনিবার (৫ই এপ্রিল) সকাল Read more

ধামইরহাটে কোরবানির জন্য প্রস্তুত ৭০ হাজার পশু
ধামইরহাটে কোরবানির জন্য প্রস্তুত ৭০ হাজার পশু

নওগাঁর ধামইরহাট উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রায় ৭০ হাজার ৭শত ৩৩টি গবাদিপশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। এ বছরেও Read more

কুষ্টিয়ায় সাপের কামড়ে দুই জনের মৃত্যু
কুষ্টিয়ায় সাপের কামড়ে দুই জনের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে রাসেল ভাইপারের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়াও দৌলতপুরে আম কুড়াতে গিয়ে সাপের কামড়ে আরও এক ব্যক্তির মৃত্যু Read more

‘বাকসু নির্বাচন না হওয়া পর্যন্ত অনশন চলবে’
‘বাকসু নির্বাচন না হওয়া পর্যন্ত অনশন চলবে’

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে অনশন করছেন তিন শিক্ষার্থী। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন Read more

সিরাজগঞ্জে বজ্রপাতে ইমারত শ্রমিকের মৃত্যু
সিরাজগঞ্জে বজ্রপাতে ইমারত শ্রমিকের মৃত্যু

জেলার সদর উপজেলায় বজ্রাঘাতে মিলন শেখ (৩৫) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। রবিবার (১৫ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।নিহত মিলন Read more

অন্তর্বর্তী সরকার বরাবরই বিএনপিকে অধিক গুরুত্ব দেয়: সামান্তা
অন্তর্বর্তী সরকার বরাবরই বিএনপিকে অধিক গুরুত্ব দেয়: সামান্তা

অন্তর্বর্তী সরকার বরাবরই বিএনপিকে অধিক গুরুত্ব দেয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বুধবার (১৬ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন