বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আবারও দায়িত্ব পেলেন আমিনুল ইসলাম বুলবুল। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও নির্বাচন কমিশন ও বোর্ড সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে শেষ হয় পরিচালক পদের ভোটগ্রহণ। এরপরই সভাপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর আগে, বিসিবি নির্বাচনে মনোনয়ন তুলেছিলেন তামিম ইকবাল। তবে বেশ কয়েকটি অভিযোগ এনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। এতে বোর্ড সভাপতি পদে বুলবুলের পথ আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল। অনেকেই বলছেন, এটি ছিল ‘ফাঁকা মাঠে গোল’ দেওয়ার মতো ঘটনাবিসিবি গঠনতন্ত্র অনুযায়ী, তিনটি ক্যাটাগরি থেকে নির্বাচিত হন মোট ২৩ জন পরিচালক:ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগ কোটায় নির্বাচিত হয়েছেন ১০ জন, ক্যাটাগরি-২ বা ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন নির্বাচিত হয়েছেন। ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন একজন।ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগ কোটা থেকে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম বিভাগ থেকে আহসান ইকবাল চৌধুরি ও আসিফ আকবর, ঢাকা বিভাগ থেকে নাজমুল আবেদিন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল, খুলনা বিভাগ থেকে আব্দুর রাজ্জাক রাজ ও জুলফিকার আলী খান, বরিশাল বিভাগ থেকে সাখাওয়াত হোসেন, সিলেট বিভাগ থেকে রাহাত শামস, রাজশাহী বিভাগ থেকে মোখলেসুর রহমান ও রংপুর বিভাগ থেকে হাসানুজ্জামান।ক্যাটাগরি-২ অর্থাৎ ঢাকার ক্লাব কোটা থেকে নির্বাচিত হয়েছেন ইশতিয়াক সাদেক, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লক্ষ্মীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
লক্ষ্মীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান ভূঁইয়া হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মুক্তার হোসেনকে Read more

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ফের পাল্টাপাল্টি হামলা
থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ফের পাল্টাপাল্টি হামলা

শান্তিচুক্তি নিয়ে আলোচনার মধ্যেই থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ফের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৪ ডিসেম্বর) দেশ দুটি একে-অপরের ওপর হামলা Read more

রাজধানীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২০ আগস্ট) বিকেল ৩টা ১৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিসের Read more

জরুরি সহায়তা চাইলো আফগানিস্তান, ধ্বংসস্তূপে চাপা পড়েছে পুরো গ্রাম
জরুরি সহায়তা চাইলো আফগানিস্তান, ধ্বংসস্তূপে চাপা পড়েছে পুরো গ্রাম

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬। গভীর রাতে Read more

৭৫ বছরের রেকর্ড ভেঙে রিয়ালকে ৫–২ গোলে বিধ্বস্ত করলো আতলেতিকো
৭৫ বছরের রেকর্ড ভেঙে রিয়ালকে  ৫–২ গোলে বিধ্বস্ত করলো আতলেতিকো

লা লিগার মাদ্রিদ ডার্বিতে ঘটল অপ্রত্যাশিত এক ইতিহাস। টানা ৬ জয়ের পর মাদ্রিদ ডার্বিতে এসে বড় ধাক্কা খেলো লস ব্লাঙ্কোসরা। Read more

বাংলাদেশের জার্সি পরে টাইগারদের শুভকামনা জানালেন হানিয়া আমির
বাংলাদেশের জার্সি পরে টাইগারদের শুভকামনা জানালেন হানিয়া আমির

এশিয়া কাপের সুপার ফোর পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে ঘিরে দেশজুড়ে যখন ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন