ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে এস আলম গ্রুপের ‘অবৈধ নিয়োগ ও একচ্ছত্র দখলদারীত্ব’ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বিরামপুর বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।সোমবার (৬ অক্টোবর) দিনাজপুরের বিরামপুরে ইসলামী ব্যাংক সামনে দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলমের প্রভাবে ইসলামী ব্যাংকে চট্টগ্রাম অঞ্চলের অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানান।সমাবেশে বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশীদের মধ্যে বক্তব্য রাখেন মিনারুল ইসলাম, কামরুজ্জামান, আশরাফুল ইসলাম, মফিজুল ইসলাম এবং ব্যবসায়ীদের মধ্যে এহসান কবির আজিম, নাজমুস সাকিব সোহেল, শরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করেন, এস আলম ইসলামী ব্যাংক দখলের পর ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন পদে শুধু চট্টগ্রামের ৫ হাজার ৫০০ জনকে অবৈধভাবে নিয়োগ দিয়েছেন, যার মধ্যে ৪ হাজার ৫০০ জনের বেশি পটিয়া উপজেলার। দেশের ৬৩ জেলার প্রার্থীদের বঞ্চিত রেখে এক জেলার প্রার্থীদের প্রাধান্য দেওয়ায় ব্যাংকের সেবার মান ও প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে তারা মন্তব্য করেন।বক্তারা অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল করে সারা দেশ থেকে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবি জানান।একইসঙ্গে সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের আহ্বান জানান তারা।বক্তারা বলেন, ব্যাংক লুটেরা এস আলম ও তার নিয়োগপ্রাপ্ত অযোগ্য কর্মকর্তাদের অপসারণ না করা হলে গ্রাহকরা একে একে ইসলামী ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নেবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়াকে সম্মান দিলে আর কোনো যুদ্ধ হবে না: পুতিন
রাশিয়াকে সম্মান দিলে আর কোনো যুদ্ধ হবে না: পুতিন

রাশিয়াকে সম্মান দিলে ইউক্রেন যুদ্ধের পর আর কোনো নতুন সামরিক অভিযান চালানো হবে না বলে রুশ প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিন মন্তব্য Read more

৬ দফা দাবি না মানলে ক্লাস ও পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি
৬ দফা দাবি না মানলে ক্লাস ও পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি

বিএসসি কৃষিবিদদের প্রতি বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃ‌বি) সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা Read more

শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আজ
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আজ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সর্বশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু হবে Read more

যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা বন্ড নীতির তালিকায় এবার বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা বন্ড নীতির তালিকায় এবার বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য নতুন আর্থিক বাধ্যবাধকতা যুক্ত হলো। মার্কিন সরকারের হালনাগাদ ‘ভিসা বন্ড’ তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করায় Read more

স্ত্রীকে অস্বীকার করে সেই রিপন মিয়া বললেন- ‘ওটা ভাবি লাগে আমার’
স্ত্রীকে অস্বীকার করে সেই রিপন মিয়া বললেন- ‘ওটা ভাবি লাগে আমার’

একসময় টিনের ছাউনি দেওয়া ঘরে সংসার চালাতেন কষ্ট করে। সেই ঘর থেকেই বড় করেছেন ছেলেকে। আজ সেই ছেলে দেশের জনপ্রিয় Read more

নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি করার দরকার নেই: দুদু
নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি করার দরকার নেই: দুদু

সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি করার কোনো দরকার নেই। এটি নদীর স্রোতের মতো প্রবহমান। এটি পরিবর্তিত পরিস্থিতিতে সব সময় মানুষ আপডেট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন