কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩৮ হাজার টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে সোমবার (০৬ অক্টোবর) সকালে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে। গ্রেফতারকৃত মাদক কারবারি শফিকুল ইসলাম শফু (৩৮)। তিনি ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর উত্তরপাড়া এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।ফুলবাড়ী থানা পুলিশ জানায়, রবিবার (০৫ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে ফুলবাড়ী থানার পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে শফিকুল ইসলামের বসতবাড়ীতে অভিযান চালিয়ে ৯৫ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৩৮ হাজার ৯৫ টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করে। এ সময় পেশাদার মাদক কারবারি শফিকুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়।এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আকাশ থেকে গাজায় খাবার ও ওষুধ ফেলার ঘোষণা ফ্রান্সের
আকাশ থেকে গাজায় খাবার ও ওষুধ ফেলার ঘোষণা ফ্রান্সের

ইসরায়েলের অবরোধের মুখে দুর্ভিক্ষের কবলে পড়া অবরুদ্ধ গাজার বাসিন্দাদের জন্য আকাশ থেকে খাদ্য ও ওষুধ ফেলার ঘোষণা দিয়েছে ফ্রান্স। মঙ্গলবার (২৯ Read more

তারাগঞ্জে ১টি সেতুর অভাবে দুর্ভোগে ১৬ গ্রামের ২০ হাজার মানুষ
তারাগঞ্জে ১টি সেতুর অভাবে দুর্ভোগে ১৬ গ্রামের ২০ হাজার মানুষ

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাঁড়িয়ারকুঠি ও কুর্শা ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে চলা যমুনেশ্বরী নদীর চাকলা ও নারায়ণজন ঘাটে একটি স্থায়ী সেতুর Read more

আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-ইয়াবা-মদসহ গ্রেফতার
আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-ইয়াবা-মদসহ গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে ধরা পড়েছে শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট আখতার হোসেন (৪০)। সে সাবেক আনোয়ারা উপজেলা মহিলা ভাইস Read more

নিজ ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ, শ্রীপুরে অভিযুক্তের বিরুদ্ধে মামলা
নিজ ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ, শ্রীপুরে অভিযুক্তের বিরুদ্ধে মামলা

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী এলাকায় এক স্কুলছাত্রীকে নিজ বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. শাওন মিয়া (২০) নামে এক যুবকের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন