চিকিৎসা শাস্ত্রে নোবেলজয়ীর নাম ঘোষণা সোমবার (৬ অক্টোবর) থেকে শুরু হচ্ছে বহুল-কাঙ্ক্ষিত নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। সুইডেনের রাজধানী স্টকহোম থেকে আজ স্থানীয় সময় বেল সাড়ে ১১টা ও বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ঘোষণা করা হবে এবারের নোবেল পুরস্কার বিজয়ীর প্রথম নাম।চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, অর্থনীতি, শান্তি— ৬টি বিভাগে ৬ দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।সুইডেনের রাজধানী স্টকহোম থেকে ঘোষণা হবে চিকিৎসাশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম। শুধু নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে নরওয়ে থেকে। পুরস্কারগুলো সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থ থেকে দেওয়া হয়। সুইডিশ শিল্পপতি নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন।তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে বিশ্বের সবচেয়ে দামি ও সম্মানজনক এ পুরস্কার দেওয়া হচ্ছে।আলফ্রেড নোবেলের উইলে পাঁচটি বিষয়ে পুরস্কারের কথা থাকলেও অর্থনীতিতে পুরস্কার দেওয়ার কথা উল্লেখ ছিল না। ১৯৬৮ সালে ‘দ্য ব্যাংক অব সুইডেনের’ নেওয়া এক বিশেষ সিদ্ধান্তে অর্থনীতিতে পুরস্কার প্রদানের কথা ঘোষণা করা হয়। সেই থেকে অর্থনীতির পুরস্কারটিও নোবেলের অন্যান্য পুরস্কারের মতো একই সময় ঘোষণা এবং প্রদান করা হয়।অর্থনীতি পুরস্কারের প্রাইজমানি নোবেলের অন্যান্য পুরস্কারের মতো সমান হওয়ায় সম্মাননার দিক থেকেও একই বিবেচিত হয়। অর্থনীতির পুরস্কারকে ‘বিকল্প নোবেল পুরস্কার’ হিসেবেও অভিহিত করা হয়ে থাকে।সূচি অনুযায়ী, আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় চিকিৎসাবিজ্ঞানে, আগামীকাল বিকেল ৩টা ৪৫ মিনিটে পদার্থবিদ্যায়, ৮ অক্টোবর বিকেল ৩টা ৪৫ মিনিটে রসায়নে, ৯ অক্টোবর বিকেল ৫টায় সাহিত্যে এবং ১০ অক্টোবর বিকেল ৩টায় শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এ ছাড়া ১৩ অক্টোবর বিকেল ৩টা ৪৫ মিনিটে ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম।আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোম ও অসলোতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হবে।এ সময় প্রতি বিষয়ের বিজয়ীদের হাতে ১১ মিলিয়ন সুইডিশ ক্রাউনের চেক, একটি মানপত্র এবং একটি স্বর্ণপদক প্রদান করা হবে। ২০২৩ সালে সুইডিশ ক্রোনারের মূল্যস্ফীতির কারণে প্রাইজমানির পরিমাণ ১০ মিলিয়ন থেকে বৃদ্ধি করে ১১ মিলিয়ন ক্রোনার করা হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় একজন গ্রেফতার
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় একজন গ্রেফতার

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় আফজাল হোসেন (৫৮) নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত Read more

নওগাঁয় অপহরণ মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড
নওগাঁয় অপহরণ মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড

নওগাঁর বদলগাছীতে এক কিশোরীকে অপহরণ মামলায় উজ্জল হোসেন (৩২) নামে এক যুবককে চৌদ্দ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে Read more

বাহারি দেশীয় ফলে সীতাকুণ্ড প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বাহারি দেশীয় ফলে সীতাকুণ্ড প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

‘রঙ্গিন ফলের বর্ণিল উৎসব’ স্লোগানে সীতাকুণ্ড প্রেসক্লাব মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। দেশীয় বিভিন্ন রঙিন ফলের বর্ণিল আয়োজনে উৎসবমুখর পরিবেশে Read more

ঈশ্বরদীতে বালুমহলে আধিপত্য বিস্তারে সংঘর্ষ-গোলাগুলি, গুলিবিদ্ধ ৭
ঈশ্বরদীতে বালুমহলে আধিপত্য বিস্তারে সংঘর্ষ-গোলাগুলি, গুলিবিদ্ধ ৭

পাবনার ঈশ্বরদীতে বালুমহল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বালু উত্তোলন Read more

বাসের ফেলো নির্বাচিত হলেন বাকৃবির দুই অধ্যাপক
বাসের ফেলো নির্বাচিত হলেন বাকৃবির দুই অধ্যাপক

বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তিবিদদের জাতীয় ফোরাম বাংলাদেশ বিজ্ঞান একাডেমি (বাস)। এবছর ‘বাস ফেলো নির্বাচন ২০২৪’-এ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দুইজন অধ্যাপক Read more

হিলিতে এক যুবককে পিটিয়ে হত্যা, আটক ২
হিলিতে এক যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

ঢাকায় মধ্যযুগীয় কায়দায় এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার রেশ কাটতে না কাটতেই দিনাজপুরের হিলিতে চোর সন্দেহে বাবলু হোসেন (২৮) নামের এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন