অক্টোবর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে আগামী মঙ্গলবার (৭ অক্টোবর)। এদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত অক্টোবর (২০২৫) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা মঙ্গলবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।এর আগে গত ২ সেপ্টেম্বর সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়।আগামী মঙ্গলবার এলপিজির পাশাপাশি ঘোষণা করা হবে অটোগ্যাসের দামও।এর আগে গত ২ সেপ্টেম্বর সবশেষ সমন্বয় করা হয় অটোগ্যাসের দাম। সে সময় ভোক্তা পর্যায়ে ১৩ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছিল।উল্লেখ্য, ২০২৪ সালে ৪ দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, আর বেড়েছে ৭ দফা। এ দফা ছিল অপরিবর্তিত। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর বাড়ানো হয়েছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর দাম কমেছিল এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। তবে দাম অপরিবর্তিত ছিল ডিসেম্বরে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় গণহত্যা ঠেকাতে ইউরোপ কিছুই করছে না: স্পেনের প্রধানমন্ত্রী
গাজায় গণহত্যা ঠেকাতে ইউরোপ কিছুই করছে না: স্পেনের প্রধানমন্ত্রী

ফিলিস্তিনের গাজায় গণহত্যা ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন যথেষ্ট কিছু করছে না বলে অভিযোগ করেছে স্পেন।বুধবার (০৯ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই Read more

গাজীপুরে পানিতে ডুবে দুই মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু
গাজীপুরে পানিতে ডুবে দুই মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (০৬ জুলাই) সকাল ১১টার সময় কোনাবাড়ী Read more

ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব
ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন এলাকায় মিয়ানমারের দিক থেকে বাংলাদেশে গুলিবর্ষণের সাম্প্রতিক ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

জীবননগরে পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় সবজি চাষের উপকরণ বিতরণ
জীবননগরে পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় সবজি চাষের উপকরণ বিতরণ

চুয়াডাঙ্গার জীবননগরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় সবজি চাষে উৎসাহিত করতে সবজি চাষের উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (১২ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন