কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গভীর রাতে কৃষকের গোয়াল ঘর থেকে ছয়টি গরু চুরি হওয়ার ঘটনা ঘটেছে। একসঙ্গে এতগুলো গরু চুরি হওয়ায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। এতে পুলিশের আইনশৃঙ্খলার এমন পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিক।রবিবার (০৫ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী কৃষক মালিক দ্বীন ইসলাম বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে গতকাল শনিবার গভীর রাতে উপজেলার এগারোসিন্দু ইউনিয়নের বাহাদিয়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে।ভুক্তভোগী কৃষক মালিক দ্বীন ইসলাম জানান, গতকাল রাতে গরুকে খাবার দিয়ে ঘুমাতে চলে যান তিনি। দিবাগত রাতে কোন একসময়ে তার ১টি দোয়াল গাভীসহ ১টি বাছুর, ১টি গর্ভবতী গাভী, ১টি গাভী বাছুর, মোট ৪টি গরু কে বা কারা রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৩ (তিন) লক্ষ টাকা এবং একই বাড়ির মাইন উদ্দিনের ১টি গাভীসহ ১টি বাছুর, যার বাজার মূল্য ১ লক্ষ ৭০ হাজার টাকা।এ সময় তারা জানান, আমরা উভয়েই রাত প্রায় ০৩ ঘটিকার সময় গরু দেখার জন্য উঠি এবং গোয়াল ঘরে যাই। গিয়ে দেখি আমাদের গরুগুলি গোয়াল ঘরে নেই। তখন আমাদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আশেপাশের লোকজন নিয়ে এলাকায় খোঁজাখোঁজি করি এবং আমাদের বসত ঘরে লাগানো সিসি ক্যামেরা পরীক্ষা করে দেখি। কিন্তু সিসি ক্যামেরার মধ্যে চোরের চেহারা চিনতে পারিনি। এরপর সকালে আশেপাশের এলাকায় খোঁজাখুঁজি করে না পেয়ে দুপুরে থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দিয়ে আসি।ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, চুরি হওয়া ৬টি গরুর মূল্য আনুমানিক প্রায় ৫ লাখ টাকা। এ ঘটনায় তারা চরম হতাশা ও দুশ্চিন্তায় ভুগছেন।স্থানীয়রা জানান, দ্বীন ইসলাম ও মাইন উদ্দিনের বাড়ি বাহাদিয়া গ্রামের কিশোরগঞ্জ-গাজীপুর মহাসড়কের পাশে হওয়ায় চোরেরা মিনি ট্রাক বা ভুটভুটি ব্যবহার করে গরুগুলো নিয়ে যেতে পারে। কিছুদিন পরপরই এমন চুরি ডাকাতির মতো ঘটনা ঘটে চলছে এই উপজেলায়। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির দাবীও উঠেছে সচেতন মহলে।পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাখাওয়াৎ হোসেনের সঙ্গে ফোনে কথা হলে তিনি বিষয়টি সময়ের কণ্ঠস্বরকে নিশ্চিত করে জানান, ভুক্তভোগী কৃষক দুপুরের দিকে এসে থানায় লিখিত অভিযোগ দিয়ে গেছেন। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনা জানার পর থেকে চুরি যাওয়া গরুগুলো উদ্ধার ও চোর সনাক্ত করতে জোরতৎপরতা চালানো হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ Read more

যুগপৎ আন্দোলনের সব দলই ডিসেম্বরে নির্বাচন চায়: সালাউদ্দিন আহমদ
যুগপৎ আন্দোলনের সব দলই ডিসেম্বরে নির্বাচন চায়: সালাউদ্দিন আহমদ

বিএনপি এবং যুগপৎ আন্দোলনে থাকা সব রাজনৈতিক দলই চায় ডিসেম্বরে নির্বাচন হোক। প্রধান উপদেষ্টা কেনো বিএনপিকে নির্বাচন নিয়ে দোষারোপ করলেন, Read more

অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা পবিস কর্মীদের, বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা
অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা পবিস কর্মীদের, বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা

পল্লী বিদ্যুতের সংস্কার, চাকরি বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধের চার দফা দাবিতে আগামীকাল রোববার (০৭ সেপ্টেম্বর) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের Read more

টেক্সাসে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ১০৯
টেক্সাসে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ১০৯

 যুক্তরাষ্ট্রের টেক্সাসে চারদিনের ভয়াবহ বন্যায় প্রাণহানি ছাড়িয়েছে শতাধিক। মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টা পর্যন্ত ১০৪ জনের মৃত্যুর খবর Read more

বিশ্ব যুব দক্ষতা দিবস আজ
বিশ্ব যুব দক্ষতা দিবস আজ

১৫ জুলাই, বিশ্ব যুব দক্ষতা দিবস আজ। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতার মাধ্যমে যুবদের Read more

টঙ্গীতে অজ্ঞাত যানের ধাক্কায় বৃদ্ধ নিহত 
টঙ্গীতে অজ্ঞাত যানের ধাক্কায় বৃদ্ধ নিহত 

গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত যানের ধাক্কায় অরুন কুমার মল্লিক (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) সকাল ৯টা ৫০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন