যুক্তরাজ্যের দক্ষিণ উপকূলীয় সাসেক্সের একটি মসজিদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (০৪ অক্টোবর) রাতে ওই মসজিদে আগুন দেওয়া হয় বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। তবে মসজিদে অগ্নিসংযোগের এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সাসেক্স পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার রাত ১০টার কিছু আগে পিসহ্যাভেন শহরের ওই মসজিদে অগ্নিনির্বাপণ কর্মীদের ডাকা হয়। অগ্নিকাণ্ডের কারণে মসজিদ ভবনের প্রধান প্রবেশদ্বার ও বাইরে পার্ক করা একটি গাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে। মসজিদের ভেতরে দু’জন অবস্থান করলেও কেউ হতাহত হননি।এর আগে, বৃহস্পতিবার ম্যানচেস্টারের একটি সিনাগগে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ব্রিটেনে ক্রমবর্ধমান হারে মুসলিম বিদ্বেষ বৃদ্ধির মাঝে মসজিদে হামলার এই ঘটনা ঘটেছে।স্থানীয় অলাভজনক সংস্থা ব্রাইটন অ্যান্ড হোভ মুসলিম ফোরামের চেয়ারম্যান তারিক জং বলেন, শনিবার রাতে মসজিদের ভেতরে কয়েকজন অবস্থান করছিলেন। তবে তারা সবাই মসজিদের ভেতর থেকে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ‘‘তারা সৌভাগ্যক্রমে আগুনে পুড়ে মারা যাওয়া থেকে রক্ষা পেয়েছেন।’’ তারিক জং বলেন, তিনি ম্যানচেস্টারে উপাসকদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার পর ছুরি হামলায় দু’জনের প্রাণহানি এবং শনিবার মসজিদে সন্দেহজনক অগ্নিসংযোগের ঘটনায় হতবাক।তিনি বলেন, মানুষ কখনোই এই ভেবে উপাসনালয়ে যায় না যে, তারা আক্রান্ত হতে পারেন। তারা সেখানে প্রায়শ্চিত্ত, ক্ষমা প্রার্থনা, নিজেদের এবং পরিবার ও প্রিয়জনদের জন্য প্রার্থনা করতে যান। সেখানে কেউ তাদের খুন, গুলিবর্ষণ, ছুরিকাঘাত কিংবা আগুন ধরিয়ে দিতে চাইতে পারেন, এমন চিন্তা কখনোই তাদের মনে আসে না।সিনাগগে হামলার পর ব্রিটিশ পুলিশ ম্যানচেস্টারজুড়ে অতিরিক্ত টহল শুরু করেছে। পাশাপাশি দেশজুড়ে ইহুদি সাংস্কৃতিক ও ধর্মীয় বিভিন্ন স্থানে পুলিশের উপস্থিতি জোরদার করেছে। রোববার সাসেক্স পুলিশ বলেছে, মুসলিম সম্প্রদায়ের লোকজনকে আশ্বস্ত করার জন্য মসজিদে অগ্নিসংযোগের স্থলে পুলিশের উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে।পুলিশের বিবৃতিতে বলা হয়, ‘‘আমরা সেটি বুঝতে পারছি, এই ঘটনাটি সমাজে উদ্বেগের সৃষ্টি করেছে এবং মুসলিম সম্প্রদায়ের ওপর এর প্রভাব পড়বে।’’ এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইশরাককে ‘ম্যাচিওর’ রাজনীতি করার আহ্বান সারজিসের
ইশরাককে ‘ম্যাচিওর’ রাজনীতি করার আহ্বান সারজিসের

ইশরাক হোসেন আবেগে এনসিপির বিষয়ে মন্তব্য করেছেন, তাকে ‘ম্যাচিওর’ রাজনীতি করার আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ Read more

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে রাজেশ কুমার পাল (৪০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।শনিবার (১০ মে) সকালে সৈকতের Read more

স্বাধীনতার ৫৪ বছরেও সেতু দেখেনি ইসলামপুর কাশিমপুরবাসী
স্বাধীনতার ৫৪ বছরেও সেতু দেখেনি ইসলামপুর কাশিমপুরবাসী

স্বাধীনতার ৫৪ বছরেও গাজীপুর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের নাওজোড়-কাশিমপুর আঞ্চলিক সড়কের ইসলামপুরে ভাঙ্গা সেতু খ্যাত ডংকার বিলে সেতু নির্মাণ Read more

হাসপাতালে জামায়াত আমির, খোঁজ নিলেন সেনাপ্রধান
হাসপাতালে জামায়াত আমির, খোঁজ নিলেন সেনাপ্রধান

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত Read more

পিরোজপুরে ব্যবসায়ী হত্যা: ৬ জনের যাবজ্জীবন, ১ জনের ২বছরের কারাদণ্ড
পিরোজপুরে ব্যবসায়ী হত্যা: ৬ জনের যাবজ্জীবন, ১ জনের ২বছরের কারাদণ্ড

পিরোজপুর সদর উপজেলার ঝনঝনিয়া এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে ৬ জনকে যাবৎজীবন কারাদণ্ড ও একজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে Read more

ওএমআর নয়, জাকসুর ভোট গণনা হবে হাতে: প্রধান নির্বাচন কমিশনার
ওএমআর নয়, জাকসুর ভোট গণনা হবে হাতে: প্রধান নির্বাচন কমিশনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোট হাতে গণনা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন