ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান ভয়াবহতা ও ধ্বংসযজ্ঞের মধ্যে এক বিরল সাহস ও ঈমানি দৃঢ়তার দৃষ্টান্ত স্থাপন করেছেন ফিলিস্তিনি কন্যা রিম আবু উদ্দাহ। ইসরায়েলি বাহিনীর ব্যাপক বোমাবর্ষণে গুরুতর আহত হয়েও হাসপাতালের বিছানায় থাকা অবস্থাতেই পুরো কোরআন হিফজ (মুখস্ত) করেছে সে। তীব্র শারীরিক যন্ত্রণা সত্ত্বেও অবিচল অধ্যবসায় পবিত্র কোরআনের পথে জয়ী করেছে তাকে। খান ইউনিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পবিত্র কোরআনের সম্পূর্ণ হিফজ সম্পন্ন করেছেন।শনিবার (৪ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে অসাধারণ এ গল্প।হাসপাতালে শয্যাশায়ী রিম আল জাজিরাকে জানান, পবিত্র কোরআন মুখস্থ করার পথটি একইসঙ্গে সুন্দর ও কঠিন ছিল তার জন্য।রিম জানান, গত বছর ২৪ আগস্ট ছিল তার মায়ের মৃত্যুদিবস। সেই দিনেই হিফজ সম্পন্ন করতে চেয়েছিল সে; কিন্তু তার দুই দিন আগেই, অর্থাৎ ২২ আগস্টের বিমান হামলায় গুরুতর আহত হয় সে। ইসরায়েলি বাহিনীর বোমার আঘাতে তার শরীরের একাধিক স্থানে শেলবিদ্ধ হয় এবং পেট জখম হয়।তিনি আরও বলেন, ‘আমি সেই এলাকায় আশ্রয় নিয়েছিলাম, যাকে দখলদাররা নিরাপদ বলে ঘোষণা করেছিল। কিন্তু আমাদের পাশের তাঁবুতেই হামলা চালানো হয়। আল্লাহর অনুগ্রহে, প্রায় এক মাস চিকিৎসার সময় হাসপাতালে আমি কোরআন মুখস্থ সম্পন্ন করি। আলহামদুলিল্লাহ, আমি কোরআন মুখস্থ করেছি।’রিমের বোন সাফা আবু উদ্দাহ জানান, রিম হাসপাতালে শয্যায় শুয়ে থেকেই কোরআন হিফজ শেষ করে। সে কোরআন তেলাওয়াত করতো, আর চিকিৎসকেরা তার অবিশ্বাস্য ধৈর্য ও মানসিক শক্তি দেখে রীতিমতো বিস্মিত হতেন।রিম তার বোন সাফাকে নিজের সবচেয়ে বড় অনুপ্রেরণা ও জীবনের অবলম্বন বলে উল্লেখ করেছেন। রিমের ভাষায়, ‘এই ভয়াবহ যুদ্ধের পুরো সময় জুড়ে কোরআনই ছিল আমার ধৈর্য ও স্থিতিশীলতার প্রধান উৎস।’ কোরআন হিফজে এই অসাধারণ ধৈর্য ও অধ্যবসায়ের স্বীকৃতিস্বরূপ গাজা শহরের হাবিব মুহাম্মদ সেন্টার-এর পক্ষ থেকে রিম আবু উদ্দাহকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। রিমের এই অর্জন গাজার ধ্বংসস্তূপের মধ্যেও ঈমান, দৃঢ়তা আর শিক্ষার প্রতি ভালোবাসার এক জ্বলন্ত প্রতীক হিসেবে ফিলিস্তিনি জনগণের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৬ বছর পর জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু আজ, মানতে হবে যেসব নির্দেশনা
১৬ বছর পর জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু আজ, মানতে হবে যেসব নির্দেশনা

দীর্ঘ ১৬ বছর পর অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আবারও শুরু হলো জুনিয়র বৃত্তি পরীক্ষা। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে Read more

খোলাবাজারে ডলার ১২৭ টাকা, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক
খোলাবাজারে ডলার ১২৭ টাকা, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক

বাজারভিত্তিক বিনিময়হার চালুর পর দেশের খোলাবাজারে (ওপেন মার্কেট) ডলারের দর বাড়তে শুরু করেছে। বর্তমানে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে প্রতি ডলার বিক্রি Read more

জনগণ হারানো ভোটাধিকার ফিরে পেতে উন্মুখ হয়ে আছে: ডা. জাহিদ
জনগণ হারানো ভোটাধিকার ফিরে পেতে উন্মুখ হয়ে আছে: ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে- এটা প্রধান উপদেষ্টা Read more

স্বাভাবিক প্রসবে দিনমজুর দম্পতির ঘরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম
স্বাভাবিক প্রসবে দিনমজুর দম্পতির ঘরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম

নাটোরের লালপুরে দিনমজুর আসিব হোসেন সবুজের স্ত্রী রেশমা খাতুন নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে Read more

শ্রমিকদের নামে চাঁদাবাজির চেয়ে ভিক্ষা উত্তম: সাবেক ডিআইজি
শ্রমিকদের নামে চাঁদাবাজির চেয়ে ভিক্ষা উত্তম: সাবেক ডিআইজি

সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্য়ক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির পুলিশ সংস্কার কমিশন এর Read more

আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশ ছাড়লেন সেটি তদন্ত করা হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে। দোষীদের কাউকে ছাড় দেয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন