মধ্যপ্রাচ্যের ২ দেশ সিরিয়া ও লেবাননে একযোগে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (১৫ জুলাই) এসব হামলা চালানো হয় সিরিয়ার সরকারি বাহিনী এবং লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর অবস্থানে। ইসরায়েলের দাবি, উত্তরের সীমান্ত নিরাপদ রাখতে এই অভিযান চালানো হয়েছে।সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েইদা প্রদেশে সম্প্রতি বেদুইন ও দ্রুজ মিলিশিয়াদের মধ্যে ভয়াবহ সাম্প্রদায়িক সংঘর্ষ শুরু হয়, যাতে বহু প্রাণহানি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিরিয়ার নতুন সরকার সেখানে সেনা পাঠায়। তবে ওই বাহিনী সংঘর্ষ থামাতে গিয়ে উল্টো লড়াইয়ে জড়িয়ে পড়ে এবং হতাহতের ঘটনা আরও বাড়ে।উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সরিয়ে ইসলামপন্থি বিদ্রোহীদের একটি জোট নতুন সরকার গঠন করে। এই নতুন সরকারের বিরুদ্ধে এটিই ইসরায়েলের প্রথম সরাসরি হামলা।ইসরায়েলের সীমান্তবর্তী একটি সিরীয় ভুখণ্ড সুয়েইদা। এই এলাকার সংখ্যাগরিষ্ঠ দ্রুজ সম্প্রদায়ের সঙ্গে তেলআবিবের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তারা বরাবরই দ্রুজদের নিরাপত্তার অযুহাতে সেখানে হস্তক্ষেপের চেষ্টা করে। সুয়েইদা এলাকাটি সিরিয়ার দ্রুজদের প্রধান ঘাঁটি হওয়ায় সেখানে সহিংসতা ছড়ালে ইসরায়েল উদ্বিগ্ন হয়ে পড়ে।সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও সিরিয়ার নতুন সরকারের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সীমিত কূটনৈতিক যোগাযোগ শুরু হয়। লক্ষ্য ছিল সীমান্ত উত্তেজনা কমানো। কিন্তু মঙ্গলবারের বিমান হামলা সেই আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।একইদিনে ইসরায়েল লেবাননের বেকা উপত্যকায় হিজবুল্লাহর ঘাঁটিতেও বিমান হামলা চালায়। অঞ্চলটি ইরান-সমর্থিত এ সশস্ত্র গোষ্ঠীর অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।লেবাননের কর্মকর্তারা জানান, হিজবুল্লাহকে নিরস্ত্র করতে ইসরায়েল ধারাবাহিক চাপ তৈরি করছে। নভেম্বর মাসে লেবাননে সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ শেষে একটি হালকা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়, যার অন্যতম শর্ত ছিল হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ। কিন্তু এই চুক্তি এখন হুমকির মুখে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লক্ষ্মীপুরে ফসল চাষে যুবলীগ নেতার বাধা
লক্ষ্মীপুরে ফসল চাষে যুবলীগ নেতার বাধা

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ফসলি জমিতে ইটভাটা স্থাপনের পায়তারার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা সোহাগুর রহমান শুভ'র বিরুদ্ধে। দখলের উদ্দেশ্যে জমির মালিক ও Read more

ইন্দোনেশিয়ায় বাস উল্টে ১৬ জনের মৃত্যু
ইন্দোনেশিয়ায় বাস উল্টে ১৬ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় একটি বাস উল্টে যাওয়ার ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২২ নভেম্বর) ভোরে দেশটির একটি মহাসড়কে ধাক্কা খেয়ে উল্টে Read more

রাজনীতিতে আসছেন ব্যারিস্টার জাইমা রহমান?
রাজনীতিতে আসছেন ব্যারিস্টার জাইমা রহমান?

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান রাজনীতিতে আসছেন- এমন আলোচনা সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে জোরালো Read more

নেতানিয়াহুকে বন্দিবিনিময়ের প্রস্তাব মেনে নিতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান
নেতানিয়াহুকে বন্দিবিনিময়ের প্রস্তাব মেনে নিতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে চলমান বন্দিবিনিময় প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান এয়াল জামির। তিনি সতর্ক করে বলেছেন, গাজা Read more

ষড়যন্ত্রের বিরুদ্ধে দৃঢ় বার্তা দিলেন রফিকুল ইসলাম
ষড়যন্ত্রের বিরুদ্ধে দৃঢ় বার্তা দিলেন রফিকুল ইসলাম

ষড়যন্ত্র করে ইসলামের বিজয় ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের Read more

হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলির ঘটনায় অভিযুক্ত সাবেক ছাত্রলীগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন