আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এরই মধ্যে দুই ম্যাচ জিতেছে বাংলাদেশ। দুই ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে থাকা টাইগাররা আজ মাঠে নামছে হোয়াইটওয়াশের মিশন নিয়ে। রোববার (৫ সেপ্টেম্বর) শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।এর আগে ২০১৮ সালে আফগানিস্তানের বিপক্ষে এই ফরম্যাটে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। ফলে আজকের ম্যাচ জিততে পারলে সেই হারের প্রতিশোধ নিতে সক্ষম হবে টাইগাররা।  টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৮টিতে জয় ও ৭টিতে হার।সিরিজের প্রথম ম্যাচে ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ১১.৪ ওভারে ১০৯ রান তুলে বাংলাদেশকে সহজ জয়ের পথে রাখেন পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম। কিন্তু এরপর ৯ রানের ব্যবধানে ৬ উইকেট পতনে হারের শঙ্কায় পড়ে টাইগাররা। শেষ দিকে নুরুল হাসান সোহান ১৩ বলে ২৩ এবং রিশাদ হোসেনের ৯ বলে ১৪ রানের ইনিংসে ৪ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।দ্বিতীয় ম্যাচে ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টপ অর্ডারের ব্যর্থতায় ২৪ রানেই ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। তবে মিডল অর্ডারে জাকের আলি ও শামীম হোসেনের ৫৬ রানের জুটিতে চাপমুক্ত হয় টাইগাররা। অধিনায়ক জাকের ৩২ এবং শামীম ৩৩ রানে ফেরার পর ফিনিশার হিসেবে জয় নিশ্চিত করেন সোহান। তিনি খেলেন ২১ বলে ৩১ রানের ইনিংস।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১০ মাস পর চালু হচ্ছে নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস
১০ মাস পর চালু হচ্ছে নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস

আগামী রবিবার থেকে চালু হচ্ছে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সকল কার্যক্রম। ওই দিন পাসপোর্টের অনলাইনের আবেদনকারীরা স্ব শরীরে উপস্থিত হয়ে Read more

চকরিয়ায় অস্ত্র কারখানার সন্ধান, কারিগর গ্রেপ্তার
চকরিয়ায় অস্ত্র কারখানার সন্ধান, কারিগর গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া অস্ত্রের কারখানার সন্ধান পাওয়া গেছে ও সে সাথে অস্ত্র তৈরির কারিগরকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৪ জুন) ভোর রাতে Read more

আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত
আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত

জুলাই ছাত্র-জনতার আন্দোলনে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিষয়ে এবার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।মঙ্গলবার Read more

আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় ডাকসুর তীব্র নিন্দা
আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় ডাকসুর তীব্র নিন্দা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের সফরসঙ্গীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ Read more

বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্সে ফ্রিজ জিতলেন দেলবার মোল্লা
বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্সে ফ্রিজ জিতলেন দেলবার মোল্লা

ওয়েষ্টার্ন ইউনিয়নের মাধ্যমে বিদেশ থেকে পাঠানো টাকা গ্রহণ করে ফ্রিজ জিতলেন যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দেলবার মোল্লা। সোনালী ব্যাংক Read more

গ্রেপ্তার এড়াতে শ্রমিক সেজেও শেষ রক্ষা হয়নি ছাত্রলীগ নেতার
গ্রেপ্তার এড়াতে শ্রমিক সেজেও শেষ রক্ষা হয়নি ছাত্রলীগ নেতার

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কক্সবাজার সরকারি কলেজ শাখার আহ্বায়ক রাজিবুল ইসলাম মোস্তাক (২৯) দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে পুলিশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন