বরগুনার আমতলীতে এ বছর পানের বাম্পার ফলন হলেও ন্যায্য দাম না পেয়ে হতাশ প্রান্তিক চাষিরা। ভরা মৌসুমেও পান বিক্রি করে উৎপাদন খরচ তুলতে পারছেন না তারা। এতে অনেকেই লোকসানের মুখে পড়েছেন।আমতলী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়নে দেড় হাজারের বেশি পানচাষি রয়েছেন। চলতি মৌসুমে প্রায় ১০৭ হেক্টর জমিতে পান চাষ হয়েছে। এর মধ্যে চাওড়া, গুলিশাখালী, কুকুয়া ও আঠারোগাছিয়া ইউনিয়নে পানের আবাদ সবচেয়ে বেশি।চাষিদের অভিযোগ, শ্রমিকের মজুরি, বাঁশের শলা, খৈলসহ অন্যান্য উপকরণের দাম বেড়ে গেলেও পান বিক্রি করতে হচ্ছে পানির দামে। আগে যেখানে এক পাই (২৪ চল্লি) পান বিক্রি হতো এক হাজার টাকায়, এখন তা বিক্রি হচ্ছে মাত্র ২০০ টাকায়।স্থানীয় পানচাষি দুলাল মাদবর ও চান গাজী বলেন, ‘গত বছরের তুলনায় এবার পানের দাম অনেক কম। খরচও বেড়েছে। এখন পানের বিক্রির টাকায় দিনমজুরের মজুরি দিতেই হিমশিম খেতে হচ্ছে।’তাদের অভিযোগ, পাইকারদের ইচ্ছামতো দাম নির্ধারণ করা হচ্ছে। ফলে কৃষকরা বাধ্য হয়ে লোকসানে পান বিক্রি করছেন। অন্যদিকে পাইকাররা দাবি করছেন, ‘বাজারে বর্তমানে পানের চাহিদা আগের তুলনায় কমে গেছে, তাই ক্রয়মূল্যও কমেছে।’আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল বলেন, ‘আমাদের চেষ্টা থাকে পানের ফলনে যেন কোনো সমস্যা না হয়। এবার ফলন ভালো হয়েছে, কিন্তু বাজারে দাম কম। যদি এখান থেকে অন্যত্র পান রপ্তানির সুযোগ তৈরি হয়, তাহলে চাষিরা ভালো দাম পাবেন।’স্থানীয় কৃষকরা মনে করছেন, বাজারে সিন্ডিকেট ভেঙে এবং রপ্তানির সুযোগ তৈরি হলে তারা আবারও ঘুরে দাঁড়াতে পারবেন। অন্যথায় লোকসান গুনতেই হবে প্রান্তিক চাষিদের।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পারমাণবিক অস্ত্র কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন শাহবাজ
পারমাণবিক অস্ত্র কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন শাহবাজ

জম্মু-কাশ্মীরে হামলাকে কেন্দ্র করে পাক-ভারত উত্তেজনা বাড়ছে ক্রমশ। হামলা পাল্টা হামলা ও সীমান্তে গোলাগুলির ঘটনা হয়ে দাঁড়িয়েছে নিয়মিত। এই অবস্থায় Read more

যশোরে শহরে ৬০টি সিসি ক্যামেরা অচল, বাড়ছে অপরাধ
যশোরে শহরে ৬০টি সিসি ক্যামেরা অচল, বাড়ছে অপরাধ

যশোর শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো ৬০টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা অচল হয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগুলো সচলের Read more

ন্যাটো সম্মেলনে এরদোয়ান-ট্রাম্প বৈঠক, আলোচনা হলো যেসব বিষয়ে
ন্যাটো সম্মেলনে এরদোয়ান-ট্রাম্প বৈঠক, আলোচনা হলো যেসব বিষয়ে

নেদারল্যান্ডসের হেগে ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠক করেন।ন্যাটো শীর্ষ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট Read more

দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩৩১
দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩৩১

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে আরও ৩৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে।শনিবার (২৬ Read more

কাশিমপুরে অপারেশন ডেভিড হান্টের অভিযানে আ.লীগের দপ্তর সম্পাদক আটক
কাশিমপুরে অপারেশন ডেভিড হান্টের অভিযানে আ.লীগের দপ্তর সম্পাদক আটক

গাজীপুরের কাশিমপুরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে কাশিমপুর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিলন হোসেনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। বুধবার (৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন