ভোলার দৌলতখান উপজেলায় স্বামীর সঙ্গে ঝগড়ার বিরোধকে কেন্দ্র করে রাফিয়া নামের ৪ বছর বয়সী এক শিশুর শরীরে খুন্তি পুড়িয়ে ছ্যাঁকা দেয়ার অভিযোগ উঠেছে সালমা আক্তার নামের এক সৎ মায়ের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে শিশুটিকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে দৌলখান উপজেলার মেদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নির্যাতিত শিশুটির বাবা জসিম মাঝি পেশায় একজন জেলে। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, রাফিয়ার জন্মের কয়েকমাস পর তাঁর প্রথম স্ত্রী (রাফিয়ার মা) রাহিমা বেগম মারা যান। পরে তিনি সালমা আক্তার নামের আরেক নারীকে বিয়ে করেন। সালমা একজন ডিভোর্সি নারী ছিলেন এবং তাঁর আগের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। জসিমের সঙ্গে বিয়ে হওয়ার পর তাঁর আরেকটি কন্যা সন্তান হয়। রাফিয়াসহ ৩ সন্তান নিয়ে সালমা জসিমের বাড়িতেই থাকেন।প্রায়ই সালমার সঙ্গে পারিবারিক বিরোধ নিয়ে জসিমের ঝগড়াঝাটি হতো। এরই জের ধরে গত ৯ এপ্রিল সৎ মা সালমা আক্তার রাফিয়াকে মারধর করে। বাবা জসিম এর প্রতিবাদ করলে তাঁর অনুপস্থিতিতে ১০ এপ্রিল বিকেলে লোহার খুন্তি আগুনে পুড়িয়ে শিশুটির সমস্ত শরীরে ছ্যাঁকা দেওয়া হয়৷ রাতে দেরি করে বাড়ি ফেরার কারনে বাবা জসিম বিষয়টি টের পাননি। সকালে শিশুটির রক্তমাখা জখম শরীর দেখে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা কয়েকজন প্রতিবেশী বলেন, ‘প্রায়ই সৎ মা সালমা আক্তার শিশুটিকে নির্মম নির্যাতন করে। সৎ মায়ের নির্যাতনে শিশুটি উচ্চস্বরে কান্নাকাটি করে। রাস্তা দিয়ে যেকেউ হেঁটে গেলে শিশুটির অমানবিক কান্নার শব্দ কান পর্যন্ত পৌঁছায়।প্রতিবেশীরা বলছেন, স্বামীর সঙ্গে ঝগড়ার বিরোধের প্রতিশোধ নিতে সালমা আক্তার শিশুটিকে অমানবিকভাবে মেরেছে। আমরা সালমা আক্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।ভোলা ২৫০ শস্যা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ শেখ সুফিয়ান রুস্তম বলেন, আমরা আন্তরিকতার সঙ্গে শিশুটির চিকিৎসা দিচ্ছি। আশাকরি শিশুটি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, বিষয়টি কেউ পুলিশকে অবগত করেনি। তবে আমরা খোঁজ নিচ্ছি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে: প্রশ্ন রিজভীর
সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে: প্রশ্ন রিজভীর

সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে, এমন প্রশ্ন তুলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যে ভোটাধিকারের Read more

গাজীপুরে বেপরোয়া তাকওয়া বাস কাউন্টারে, আহত ৭
গাজীপুরে বেপরোয়া তাকওয়া বাস কাউন্টারে, আহত ৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া তাকওয়া পরিবহন প্রবেশ করলো বাস কাউন্টারের ভিতরে। এসময় বাস কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা ও Read more

মায়ের কাছ থেকে দেড় লাখ টাকায় ছেলেকে কিনে হত্যা করে ঘাতকরা
মায়ের কাছ থেকে দেড় লাখ টাকায় ছেলেকে কিনে হত্যা করে ঘাতকরা

সিরাজগঞ্জের শাহজাদপুরে যুবক সিরাজুল ইসলাম হত্যার চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে পুলিশ। তদন্তে বেরিয়ে এসেছে রোমহর্ষক তথ্য—নিজ মায়ের কাছ থেকে দেড় Read more

যশোরে ঘুষের টাকাসহ আটক শিক্ষা অফিসার কারাগারে
যশোরে ঘুষের টাকাসহ আটক শিক্ষা অফিসার কারাগারে

যশোরে ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) যশোরের Read more

শাহজাদপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ
শাহজাদপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮অক্টোবর) বিকেলে শাহজাদপুর সরকারি মডেল Read more

বাঘায় কলেজছাত্রী সুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাঘায় কলেজছাত্রী সুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহীর বাঘায় ইসরাত জাহান সুমি (১৭) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) সকালে বাঘা পৌরসভার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন