পার্বত্য বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের টঙ্গঝিরি এলাকায় গভীর রাতে চাঁদাবাজির সময় স্থানীয় জনসাধারণের সাহসিকতায় তিন ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে তাদের আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আটক হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে টঙ্গঝিরি এলাকাসহ সরই ইউনিয়নের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। ঘটনার রাতে তারা আবারও চাঁদাবাজির উদ্দেশ্যে ওই এলাকায় জড়ো হয়। এ সময় স্থানীয় সচেতন জনগণ ঐক্যবদ্ধ হয়ে তাদের ঘিরে ফেলে এবং সাহসিকতার সঙ্গে তিন চাঁদাবাজকে আটক করতে সক্ষম হয়। পরে আটককৃতদেরকে লামা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।আটককৃতরা হলেন- বান্দরবানের উজুমুখ হেডম্যান পাড়ার ছোরি মং মার্মা ছেলে বোক্য মার্মা (৩৪), আলীকদমের রেফারফাড়ির মেনওয়াই ম্রোং-এর ছেলে মেনযুক ম্রোং (৩৫) এবং রাঙামাটির কাপ্তাইয়ের নিচের নারা ছড়া পাড়ার অংথোয়াই প্রু মার্মার ছেলে মংচিং থোয়াই মার্মা (১৮)লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁদাবাজির সময় স্থানীয়রা তিনজনকে আটক করে আমাদেরকে হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সকালে ১৬ ডিগ্রিতে নেমেছে ঢাকার তাপমাত্রা
সকালে ১৬ ডিগ্রিতে নেমেছে ঢাকার তাপমাত্রা

সপ্তাহের ব্যবধানে ঢাকায় শীতের উপস্থিতি আরও স্পষ্ট হচ্ছে। আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা নেমে আসে ১৬ ডিগ্রি সেলসিয়াসে। সেইসঙ্গে ছিলো Read more

প্রতিবাদ নাকি রাজনৈতিক বিভাজন, কী হচ্ছে যুক্তরাষ্ট্রে?
প্রতিবাদ নাকি রাজনৈতিক বিভাজন, কী হচ্ছে যুক্তরাষ্ট্রে?

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের রাস্তায় মেক্সিকোর লাল-সাদা-সবুজ পতাকার ঢেউ যেন শুধু অভিবাসনবিরোধী অভিযানের প্রতিবাদ নয়, বরং এক নতুন রাজনৈতিক বিভাজনের প্রতীক Read more

বেসামরিক পদে জনবল নিয়োগ দেবে নৌবাহিনী
বেসামরিক পদে জনবল নিয়োগ দেবে নৌবাহিনী

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক ৩টি পদে ০৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২২ জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। Read more

নওগাঁয় খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নওগাঁয় খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁর পত্নীতলার খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলার কালাপুর ডাবল ব্রিজ এলাকা থেকে Read more

রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

রসায়নবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য এ বছর রসায়নে নোবেল জিতেছেন ৩ বিজ্ঞানী। বুধবার (০৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটের Read more

মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে আহত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে আহত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের চলমান যুদ্ধ বন্ধ কীভাবে বন্ধ করা যায় এ নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসেছে সৌদি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন