আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম। শনিবার (০৪ অক্টোবর) সারাদেশে যথাযথ ধর্মীয় মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালিত হবে। গাউসুল আযম বড় পীর হজরত আবদুল কাদের জিলানি (র.)-এর ওফাত দিবস বিশ্বের মুসলমানদের কাছে ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ নামে পরিচিত।হিজরি ৫৬১ সালের এ দিন বিখ্যাত ইসলাম প্রচারক ও সাধক হজরত আবদুল কাদের জিলানি (রহ.) মৃত্যুবরণ করেন। মূলত, তার মৃত্যুর দিনটিকেই ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ হিসেবে পালন করা হয়।‘ইয়াজদাহম’ ফারসি শব্দ। এর অর্থ এগারো। ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ বলতে রবিউস সানি মাসের ১১তম দিনকে বোঝায়। এটি আবদুল কাদের জিলানী (রহ.)-এর স্মরণে পালিত হয়।তিনি ইরানের জিলান নগরীতে ৪৭০ হিজরিতে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন সৈয়দ আবু সালেহ এবং মাতা ছিলেন বিবি ফাতেমা। তিনি বাগদাদের মহান পীর হজরত আবু সাঈদ ইবনে আলী ইবনে হুসাইন মাখরুমির (রহ.) কাছে মারেফাতের জ্ঞানে পূর্ণতা লাভ করেন এবং খেলাফত প্রাপ্ত হন।হজরত আবদুল কাদের জিলানি (রহ.)-এর অবদান মুসলিম বিশ্বে অনন্য। তিনি মুসলিম সমাজে চিরস্মরণীয় হয়ে আছেন। ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে তার জন্য দোয়া-মোনাজাত করা হয় এবং তার জীবনী আলোচনা করা হয়। এই দিনটি মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীরে বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।আজ সোমবার রাত ১০টার পর এ ঘটনা ঘটনা। Read more

ফের গাজার পথে এগিয়ে চলছে ফ্লোটিলার নতুন ত্রাণবাহী নৌবহর
ফের গাজার পথে এগিয়ে চলছে ফ্লোটিলার নতুন ত্রাণবাহী নৌবহর

যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ত্রাণ নিয়ে সমুদ্রপথে এগিয়ে যাচ্ছে ফিলিস্তিনভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) Read more

জেনেভা ক্যাম্পে ২ গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবক নিহত
জেনেভা ক্যাম্পে ২ গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবক নিহত

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ Read more

ইচ্ছে মতো লুটপাট বন অধিদপ্তরে, সিন্ডিকেটে কোটি টাকার বাণিজ্য!
ইচ্ছে মতো লুটপাট বন অধিদপ্তরে, সিন্ডিকেটে কোটি টাকার বাণিজ্য!

বাংলাদেশের বন রক্ষার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানই এখন বন ধ্বংসের মূল মঞ্চে পরিণত হয়েছে। প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ এই সংস্থার ভেতরে গড়ে উঠেছে Read more

নান্দাইলে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
নান্দাইলে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ময়মনসিংহের নান্দাইলে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে গাঁজা পরিবহনের সময় ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (০২ জুন) দুপুরে ময়মনসিংহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন