পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, ‘সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করো, নইলে ভৌগোলিক উপস্থিতি হারাতে হবে।’শুক্রবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, রাজস্থানের অনুপগড়ে একটি সেনা পোস্টে বক্তৃতা দিতে গিয়ে দ্বিবেদী এমন হুঁশিয়ারি দেন।তিনি বলেন, ‘অপারেশন সিন্দুর ১.০-তে আমরা যে সংযম দেখিয়েছিলাম, এবার আমরা তা বজায় রাখব না। এবার আমরা এমন কিছু করব, যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে যে, তারা ভূগোলে তার স্থান ধরে রাখতে চায় কি না। যদি পাকিস্তান ভূগোলে তার স্থান ধরে রাখতে চায়, তাহলে তাদের অবশ্যই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে।’প্রতিবেদন অনুসারে, শীর্ষ জেনারেল শুধু হুঁশিয়ারিই দেননি, সৈন্যদের প্রস্তুত থাকতেও বলেছেন। তিনি বলেন, ‘ঈশ্বরের ইচ্ছা হলে, তোমরা (সৈন্যরা) শিগগিরই একটি সুযোগ পাবে। শুভকামনা…।’ভারতের সেনাপ্রধান আরও বলেন, অপারেশন সিন্দুরের সময় ভারত দৃঢ় সংকল্প করেছিল যে, কোনো নিরীহ প্রাণের ক্ষতি করা হবে না এবং কোনো সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হবে না। সন্ত্রাসীদের আস্তানা, প্রশিক্ষণ কেন্দ্র এবং তাদের মূল পরিকল্পনাকারীদের নির্মূল করার উপর জোর দেওয়া হচ্ছে।প্রসঙ্গত, গত মে মাসে কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার পর দুই দেশ প্রায় যুদ্ধের পরিস্থিতিতে চলে গিয়েছিল। দুই প্রতিবেশী উভয় দেশের ভেতরে বিমান হামলা চালায়। উভয় দেশ কয়েকটি করে যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে। উত্তেজনা তীব্র হওয়ার প্রেক্ষাপটে বৈশ্বিক চাপ ও উভয় দেশের বোঝাপড়ার মাধ্যমে ১০ মে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নতুন বাজার মোল্লা বাড়ীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। মাওলানা মরহুম আতিকুর রহমান আবু Read more

ইরানে মার্কিন স্থল অভিযানে অংশ নেবে না ইসরায়েল
ইরানে মার্কিন স্থল অভিযানে অংশ নেবে না ইসরায়েল

ইরান যুদ্ধ আরও বিস্তারের আশঙ্কার মধ্যে ইসরায়েলের নতুন অবস্থানের ইঙ্গিত মিলেছে। ইরানে মার্কিন স্থল অভিযান হলে তাতে অংশ নেবে না Read more

ফ্যাসিজম পুরোপুরি বিদায়ে একটি সুষ্ঠু নির্বাচন দরকার: শফিকুর রহমান
ফ্যাসিজম পুরোপুরি বিদায়ে একটি সুষ্ঠু নির্বাচন দরকার: শফিকুর রহমান

ফ্যাসিজমকে পুরোপুরি বিদায়ের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দরকার বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।মঙ্গলবার Read more

বাংলাদেশি শ্রমিকদের মৃত্যু নিয়ে সৌদি মালিকদের প্রতারণা ফাঁস!
বাংলাদেশি শ্রমিকদের মৃত্যু নিয়ে সৌদি মালিকদের প্রতারণা ফাঁস!

সৌদি আরবে কর্মরত বাংলাদেশ, ভারত ও নেপালি প্রবাসী শ্রমিকরা কর্মক্ষেত্রে প্রতিনিয়ত বিভিন্ন ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে।তাদর সকলের মৃত্যুর কারণের মধ্যে Read more

ভোলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
ভোলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলা সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে রোজা ইসলাম (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ২টায় উপজেলার Read more

বিসিএস পাস করেছেন ভুলে যান, আপনি জনগণের চাকর: ইউএনওদের ইসি আনোয়ারুল
বিসিএস পাস করেছেন ভুলে যান, আপনি জনগণের চাকর: ইউএনওদের ইসি আনোয়ারুল

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের  (ইউএনও) উদ্দেশে নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আপনি আমেরিকা থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন