চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আবদুল খালেক (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া এলাকার আবদুল হাদী দুলালের ছেলে।শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের মসজিদদা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়াস পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।নিহত খালেক গত দুই মাস আগে প্রেম করে বিয়ে করেন এবং বাবার ভয়ে ঘর থেকে বের হয়ে একটি ভাড়া বাসায় থাকতেন। বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন খালেকের বড় ভাই মহরম আলী রিপন।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আবদুল খালেক সকাল ৯টার দিকে সাইকেল করে কর্মস্থল নেমসান কন্টেইনার ডিপো যাচ্ছিলেন। এ সময় চয়েস নামের যাত্রীবাহী একটি বাস তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের একটি টিম তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে খালেকের বড় ভাই মহরম আলী রিপন বলেন, গত দুই মাস আগে আমার ভাই প্রেম করে বিয়ে করেন এবং বাবার ভয়ে ঘর থেকে বের হয়ে মসজিদ্দা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। আজ সকালে কর্মস্থলে যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস চাপায় তিনি মারা যান।খালেকের মৃত্যুর সংবাদে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, আবদুল খালেককে চট্টগ্রামুখি চয়েস নামের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। স্থানীয়রা খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত আবদুল খালেককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমেনের মুঠোফোনে বেশ কয়েকবার কল দিলে তিনি রিসিভ করেননি। কিন্তু নিহতের বড় ভাই মহরম আলী রিপন বলেন, আমরা কোনো মামলা করব না। বিনা ময়নাতদন্তে আমার ভাইয়ের মৃতদেহ গ্রহণ করার চেষ্টা করছি।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাবি’র বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায়
ঢাবি’র বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায়

বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ-১৪৩২ উদ্যাপিত হবে। উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলা নববর্ষ উদ্যাপনের সার্বিক প্রস্তুতি Read more

গাজীপুরে ২১ দফা দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ
গাজীপুরে ২১ দফা দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ

“নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া”-এই স্লোগানে গাজীপুর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন সেখানকার গণমাধ্যমকর্মীরা। সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজি)-এর উদ্যোগে আয়োজিত Read more

ফরিদপুরে প্রশাসনের অভিযানে ভুয়া চিকিৎসক আটক, জেল-জরিমানা
ফরিদপুরে প্রশাসনের অভিযানে ভুয়া চিকিৎসক আটক, জেল-জরিমানা

ফরিদপুরের আলফাডাঙ্গা সদর বাজারে চেম্বার খুলে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগী দেখতেন মো. জাহিদুল ইসলাম (৩২) নামে এক Read more

নরসিংদীতে হাসপাতাল থেকে নবজাতক চুরি
নরসিংদীতে হাসপাতাল থেকে নবজাতক চুরি

নরসিংদী শহরের একটি বেসরকারি হাসপাতাল থেকে একদিন বয়সী নবজাতক চুরির অভিযোগ ওঠেছে। রবিবার (১০ আগস্ট) দুপুরে পৌর এলাকার বাসাইলে অবস্থিত Read more

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠক
আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠক

দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ রবিবার (২৫ মে) বিকালে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় ভবন যমুনায় দলগুলোর Read more

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে পাল্টা হামলা পাকিস্তানের, নিহত অন্তত ৩
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে পাল্টা হামলা পাকিস্তানের, নিহত অন্তত ৩

পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে পাকিস্তানের মোট নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন