মা ইলিশ সংরক্ষণে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ২২ দিন সব প্রজাতির মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞা অমান্যকারীদের জেল, জরিমানা ও উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে নিষেধাজ্ঞাকালীন জেলার ৪৪ হাজার ১৬৭ জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।  জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ৩ অক্টোবর মধ্যরাত থেকে মা ইলিশ সংরক্ষণে অভিযান শুরু হবে। এ সময় রামগতির আলেকাজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। ২৫ অক্টোবর পর্যন্ত এই নির্দেশনা জারি থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করলে অভিযুক্ত ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা, সর্বোচ্চ ২ বছরের জেল ও উভয়দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।জেলে ও আড়তদারদের দাবি, ভরা মৌসুমে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে তেমন একটা ইলিশ ধরা পড়েনি। এখনকার চিত্রও সুবিধার নয়। আগের তুলনায় ৪ ভাগের মধ্যে এক ভাগ ইলিশ পাওয়া যায়। চাল-ডাল ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণেই নদীতে নেমে খরচ ওঠে না। এতে আহরিত মাছ বেশি দামে বিক্রি করতে হয়। তা না হলে জেলে ও আড়তদারদের না খেয়ে মরতে হবে। আর এ চাল-ডাল-তেলের মূল্যের ঊর্ধ্বগতির ঘানি টানছে ইলিশ। লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, লক্ষ্মীপুরে প্রায় ৫৫ হাজার নিবন্ধিত জেলে রয়েছেন। এরমধ্যে সরকারি নির্দেশনা বাস্তবায়নে নিষেধাজ্ঞাকালীন জেলার ৪৪ হাজার ১৬৭ জেলে পরিবারের মাঝে ১১০৪ মেট্টিক টন ভিজিএফ চাল বিতরণ করা হবে। তিনি আরও বলেন, প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। সদরে ৫ হাজার ৭৫০ জন, রামগতিতে ২০ হাজার ৪১৭, কমলনগরে ১১ হাজার ৫০০ জন ও রায়পুরে ৬ হাজার ৫০০ জন এ চাল পাবে।উল্লেখ্য, প্রজননের সময় হলে সাগর থেকে পদ্মা-মেঘনাসহ আশপাশের নদ-নদীতে চলে আসে ইলিশ। আর এ সময়টাতে ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে নিষেধাজ্ঞা দেয়া হয়, যা আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে। মা ইলিশ রক্ষার অভিযান সফল হলে আগামীতে দেশের নদীগুলো ইলিশের প্রাচুর্যে ভরে উঠবে বলে প্রত্যাশা মৎস্য বিভাগের।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রমজানের আগে নির্বাচন, ভোটের ৬০ দিন আগে তফসিল: ইসি সচিব
রমজানের আগে নির্বাচন, ভোটের ৬০ দিন আগে তফসিল: ইসি সচিব

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, রমজানের আগেই জাতীয় নির্বাচন এবং ভোটের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে Read more

সাহায্যের জন্য অঝোরে কাঁদছেন স্বেচ্ছাসেবক সজিব 
সাহায্যের জন্য অঝোরে কাঁদছেন স্বেচ্ছাসেবক সজিব 

করোনা মহামারি, বন্যায়, যে কোন প্রাকৃতিক দুর্যোগে নিজের জীবনের কথা চিন্তা না করে এগিয়ে গিয়েছেন মানবিক কাজে, আজ সেই স্বেচ্ছাসেবক Read more

আগামী মাস থেকে ভাতা পাবেন জুলাই যোদ্ধারা, বিনা খরচে চিকিৎসা আজীবন
আগামী মাস থেকে ভাতা পাবেন জুলাই যোদ্ধারা, বিনা খরচে চিকিৎসা আজীবন

চব্বিশের গণঅভ্যুত্থানে আহত ‘জুলাই যোদ্ধারা’ আগামী মাস থেকে মাসিক ভাতা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। তিনি বলেছেন, মাসিক Read more

সিংড়ায় হাইটেক পার্ক পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
সিংড়ায় হাইটেক পার্ক পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার

রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশন অফিসে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার নাটোরের সিংড়া উপজেলার হাইটেক পার্ক পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৩১ Read more

ব্রিটেনে অভিবাসনপ্রত্যাশিদের জন্য আসছে নতুন নিয়ম
ব্রিটেনে অভিবাসনপ্রত্যাশিদের জন্য আসছে নতুন নিয়ম

ব্রিটেনে পাড়ি জমাতে চাওয়া অভিবাসনপ্রত্যাশিদের এ লেভেলের ইংরেজি ভাষার দক্ষতা থাকতে হবে এমন নিয়ম আরোপ করতে যাচ্ছে সরকার। আগামী ৮ Read more

সোমবার ইসরাইলে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প
সোমবার ইসরাইলে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সোমবার ইসরাইল সফরে যাচ্ছেন। শুক্রবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন