গলাচিপায় ইলিশ মাছ চুরির অভিযোগ তুলে দুই কিশোরকে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় মাছের আড়তদার ইমরান বয়াতি (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১১টায় গলাচিপা থানা পুলিশ তাকে আটক করে।এর আগে গত সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরমহিরউদ্দিন এলাকায় পাউবোর নতুন স্লুইসগেট বাজারে কিশোর আবদুল্লাহ (১০) ও সাব্বির (১৪)কে নির্যাতনের অভিযোগ ওঠে। এ নিয়ে সোমবার সময়ের কন্ঠস্বর পত্রিকার অনলাইনে খবর প্রকাশ পেলে প্রশাসনের নজরে আসে। পরে বৃহস্পতিবার রাতে মামলা হলে অভিযুক্ত ইমরানকে গ্রেপ্তার করে পুলিশ।স্থানীয়রা ও ভুক্তভোগীর পরিবার জানায়, সোমবার মাছ চুরির অভিযোগে ইমরান বয়াতি দুই কিশোরকে নৌকা থেকে ধরে নিয়ে যান। পরে চরবিশ্বাস ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য হাসান সরদার ও ব্যবসায়ী ইমরান তাঁদের হাত-পা রশি দিয়ে বেঁধে মারধর ও রোদে বসিয়ে রেখে শারীরিক নির্যাতন করে। একপর্যায়ে কিশোরদের হাতে ইলিশ মাছ দিয়ে জোরপূর্বক স্বীকারোক্তি নেয় এবং তা ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনা প্রকাশ পেলে এলাকায় ব্যাপক সমালোচনা ও ক্ষোভ দেখা দেয়।জানা যায়, ঘটনার সময় খবর পেয়ে কিশোর আবদুল্লাহর নানা শাহজাহান সরদার তাঁদের ছাড়িয়ে আনতে গেলে মাছের ক্ষতিপূরণ হিসেবে ১০ হাজার টাকা দাবি করে। তিনি প্রতিবাদ করলেও গালিগালাজ করে তাকে। এ সময় নগদ টাকা দিতে না পারায় সাদা কাগজে তাঁর স্বাক্ষর নেন অভিযুক্তরা। পরে দুই কিশোরকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় আবদুল্লাহকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিতে হয়েছে। পরবর্তীতে বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাতে শিশু নির্যাতনের অভিযোগে শাহজাহান সরদার বাদী হয়ে গলাচিপা থানায় ইমরান বয়াতি, হাসান সরদার ও হেলাল খায়ের নাম উল্লেখ করে মামলা করেন।শাহজাহান সরদার বলেন, ঘটনার পর থেকে হাসান সরদার হুমকি দিয়ে আসছে। মামলা করায় এখন গ্রাম ছাড়া করার ভয় দেখাচ্ছে। আতঙ্কে আমরা এলাকায় যেতে পারছি না।গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, চরবিশ্বাস ইউনিয়নে দুই কিশোরকে নির্যাতনের ঘটনায় আবদুল্লাহর নানা শাহজাহান বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় অভিযুক্ত মাছ ব্যবসায়ী ইমরান বয়াতিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন নৌপরিবহন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব
বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন নৌপরিবহন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব

বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর পরিদর্শন করলেন বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো. ইউসুফ আলী।শনিবার (২৪ মে) দুপুরের দিকে তিনি বেনাপোল Read more

সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় হাদিকে: ডিবি
সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় হাদিকে: ডিবি

মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে Read more

জামালপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা, তিন শিক্ষককে অব্যাহতি
জামালপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা, তিন শিক্ষককে অব্যাহতি

জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এন্ড বিএম কলেজে চলমান এসএসসি পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব অবহেলায় তিন শিক্ষককে অব্যাহতি দিয়েছেন উপজেলা Read more

জীবননগরে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের বাজার
জীবননগরে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের বাজার

আর মাত্র ক’দিন পরেই মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই আনন্দ উৎসবকে Read more

ভেনেজুয়েলায় ১৪ গণমাধ্যম কর্মী আটক
ভেনেজুয়েলায় ১৪ গণমাধ্যম কর্মী আটক

ভেনেজুয়েলায় এক ডজনেরও বেশি গণমাধ্যম কর্মীকে আটক করা হয়েছে। দক্ষিণ আমেরিকার দেশটির প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হাতে বন্দি দেশটির প্রেসিডেন্ট Read more

কমানোর দুই দিন পর ফের বাড়ল স্বর্ণের দাম, চলতি বছর ২৮ বার সমন্বয়
কমানোর দুই দিন পর ফের বাড়ল স্বর্ণের দাম, চলতি বছর ২৮ বার সমন্বয়

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে। এ পর্যন্ত ২৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। সোমবার সন্ধ্যায় এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন