মাদারীপুরের শিবচরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সাঁড়াশি অভিযান পরিচালনা । রবিবার (৭ সেপ্টেম্বর) দিনব্যাপী অভিযানে তিনটি মামলায় ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং বিপুল সরঞ্জাম জব্দ ও ধ্বংস করা হয়।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এইচ এম ইবনে মিজান-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা ও যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।অভিযান চলাকালে আড়িয়াল খাঁ নদীর উৎরাইল ব্রিজের নিচে একটি ড্রেজারে অভিযান চালিয়ে প্রায় ২০০ মিটার পাইপ বিনষ্ট করা হয় এবং তিনটি লোহার পাইপ জব্দ করা হয়। পাশাপাশি ময়নাকাটা নদীতে বেশ কয়েকটি ড্রেজারের বিরুদ্ধেও অভিযান পরিচালিত হয়।ইউএনও এইচ এম ইবনে মিজান বলেন, ‘অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রাথমিকভাবে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ অভিযান আরও কঠোরভাবে পরিচালিত হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিজয়নগরে সাংবাদিককে মারধরের ঘটনায় থানায় মামলা
বিজয়নগরে সাংবাদিককে মারধরের ঘটনায় থানায় মামলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অবৈধ মাটির ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক মাইনুদ্দিন রুবেলের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।গত শনিবার Read more

কুমিল্লার দুই সরকারি হাসপাতালে আইসিইউ ইউনিট অচল, স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী
কুমিল্লার দুই সরকারি হাসপাতালে আইসিইউ ইউনিট অচল, স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী

বিশ্বজুড়ে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জোরদার হলেও কুমিল্লায় যেন তার বিপরীত চিত্র। জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই চিকিৎসা প্রতিষ্ঠান—কুমিল্লা জেনারেল Read more

নির্বাচনের আগে গণভোটের দাবিতে ইসির সামনে জামায়াতসহ ৮ দলের সমাবেশ
নির্বাচনের আগে গণভোটের দাবিতে ইসির সামনে জামায়াতসহ ৮ দলের সমাবেশ

জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা ও জাতীয় নির্বাচনের আগেই নভেম্বরে গণভোটের দাবিতে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ Read more

সিরাজদিখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সিরাজদিখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাড়ির পাশে ডোবায় পড়ে আয়াতুল খান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) সকাল সাড়ে ৮টার দিকে Read more

গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের সংহতি প্রকাশ
গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের সংহতি প্রকাশ

গাজায় চলমান বর্বর গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আগামী ৭ই এপ্রিল, সোমবার, ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’-তে অংশগ্রহণের ঘোষণা Read more

আলফাডাঙ্গায় কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড কংগ্রেস অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড কংগ্রেস অনুষ্ঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সকালে উপজেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন