আগামী ৬ অক্টোবর বিসিবির নির্বাচন ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। মনোনয়ন প্রত্যাহার করা কয়েকজন প্রার্থী এবার সরাসরি সামনে এনে দিয়েছেন ৩টি প্রস্তাব। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে দাবিগুলো পৌঁছে দেন রফিকুল ইসলাম। গত বুধবার (১ অক্টোবর) ছুটির দিনেও মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এলাকায় কড়া নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। দুপুরে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে দেখা করতে আসেন প্রার্থিতা প্রত্যাহার করা ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম ও আজাদ স্পোর্টিং ক্লাবের মির্জা ইয়াসির আব্বাস। সঙ্গে ছিলেন ঢাকা বিভাগ থেকে পরিচালক পদে মনোনয়ন জমা দেওয়া আবদুল্লাহ মোহাম্মদ ফুয়াদ রেদুয়ান।যদিও প্রধান নির্বাহীর সঙ্গে সাক্ষাৎ হয়নি, পরে সাংবাদিকদের মাধ্যমে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে দাবিগুলো পৌঁছে দেন রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘এখানে ভালো ক্রীড়া সংগঠকরা নেই। আমরা চাই, তারা যেন নির্বাচনে অংশ নিতে পারেন। তাই সময় বাড়ানো, অ্যাডহক কমিটি বা পুনর্নির্ধারিত তারিখ—যে কোনো পথে সমাধান খুঁজে নিতে হবে।’ রফিকুল আরও জানান, ১৫টি ক্লাবের কাউন্সিলরশিপ নিয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকায় খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মধ্যে কোয়াবের মাধ্যমে অনেক ক্রিকেটার, এমনকি তামিম ইকবালও উদ্বেগ প্রকাশ করেছেন।উল্লেখ্য, মঙ্গলবারই জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিমসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন। তাদের মধ্যে অনেকে নির্বাচনের ‘ফিক্সিং’ বন্ধ করার আহ্বানও জানিয়েছেন।যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে ‘অভিভাবক’ আখ্যা দিয়ে রফিকুল বলেন, ‘আমরা বিশ্বাস করি উনি যথাযথ সুন্দর একটা সিদ্ধান্ত নেবেন। যেন ক্রিকেট ক্ষতিগ্রস্ত না হয়।’এদিকে নির্বাচনের বৈধতা নিয়ে কারও আপত্তি থাকলে তা গতকাল দুপুর পর্যন্ত ই-মেইলে নির্বাচন কমিশনকে জানানোর সুযোগ ছিল। তবে আপত্তি জানানো হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে গাছের গোড়ায় পলিথিনে মোড়ানো পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার
কিশোরগঞ্জে গাছের গোড়ায় পলিথিনে মোড়ানো পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার

কিশোরগঞ্জে একটি গাছের গোড়া থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী।সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার Read more

নারায়নগঞ্জে চিনি কারখানায় অগ্নিকাণ্ড
নারায়নগঞ্জে চিনি কারখানায় অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের একটি চিনি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে এই Read more

ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব
ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব

ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ। প্রায় ১৫ বছর পর পাকিস্তানের কোনো সচিব ঢাকায় এলেন।বুধবার (১৫ এপ্রিল) দুপুরে পাকিস্তানের পররাষ্ট্রসচিব Read more

পানির স্রোতের চাপে ভেঙ্গে পড়ল নির্মাণাধীন সেতুর রোড ডাইভারশন
পানির স্রোতের চাপে ভেঙ্গে পড়ল নির্মাণাধীন সেতুর রোড ডাইভারশন

রাজবাড়ীর পাংশায় পানির স্রোতে ভেঙে গেছে একটি নির্মাণাধীন সেতুর ডাইভারশন রোড।শুক্রবার (১৮এপ্রিল) বিকালে উপজেলার সরিষা ইউনিয়নের বৃত্তিডাঙ্গা মোড় এলাকায় এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন