অবরুদ্ধ গাজা অভিমুখী নৌবহর (গ্লোবাল সুমুদ ফ্লোটিলা) আটকে দেওয়ার ঘটনাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাকসিম প্রেভো।প্রেভো সংসদে জানান, যেভাবে জাহাজগুলোতে অভিযান চালানো হয়েছে এবং আন্তর্জাতিক জলসীমায় যেভাবে আটকানো হয়েছে, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এ কারণেই আমি রাষ্ট্রদূতকে তলব করেছি।ইসরায়েলি বাহিনী গাজার উদ্দেশে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৩৯টি নৌকা আটক করেছে। এসব নৌকায় বিদেশি কর্মী ও সহায়তা সামগ্রী ছিল, যাদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গও রয়েছেন।সবশেষ আপডেটে সংগঠকরা জানান, এখন কেবল একটি নৌকা এখন ফিলিস্তিনি উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আটক কর্মীদের বহনকারী নৌযানগুলো ইসরায়েলি ভূখণ্ডে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে তাদের বিরুদ্ধে বহিষ্কারের প্রক্রিয়া শুরু হবে।মন্ত্রণালয়ের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, সেন্যদের মাঝে জাহাজের ডেকে বসে আছেন গ্রেটা থানবার্গ—যিনি এই অভিযানে সবচেয়ে পরিচিত মুখ হিসেবে অংশ নিয়েছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জেনে নিন থাইরয়েড রোগের লক্ষণ ও চিকিৎসা
জেনে নিন থাইরয়েড রোগের লক্ষণ ও চিকিৎসা

২৫ মে বিশ্বজুড়ে পালিত হয় ‘বিশ্ব থাইরয়েড দিবস’। ২০০৯ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে । বাংলাদেশেও কয়েক বছর ধরে বেসরকারিভাবে Read more

একাত্তরের ভুলের জন্য ক্ষমা চেয়ে জামায়াতকে নির্বাচনে আসার আহ্বান দুদুর
একাত্তরের ভুলের জন্য ক্ষমা চেয়ে জামায়াতকে নির্বাচনে আসার আহ্বান দুদুর

১৯৭১ সালে করা ‘ভুলের’ জন্য ক্ষমা চেয়ে জামায়াতকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।তিনি বলেন, ’৭১-এ আপনারা Read more

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় ৩ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের Read more

বাণিজ্য মেলা এলাকা থেকে উদ্ধার ৩ শিশু সমাজসেবায় হস্তান্তর
বাণিজ্য মেলা এলাকা থেকে উদ্ধার ৩ শিশু সমাজসেবায় হস্তান্তর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে বাণিজ্য মেলা সংলগ্ন চায়না ক্যাম্প এলাকা থেকে তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। পরে তাদের সমাজসেবা অধিদফতরের Read more

লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: মোজতবা খামেনি
লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: মোজতবা খামেনি

ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।ইরানের আধা-সরকারি Read more

জামিনে মুক্ত হলেন আ. লীগের সাবেক মন্ত্রী
জামিনে মুক্ত হলেন আ. লীগের সাবেক মন্ত্রী

জামিনে মুক্তি পেয়েছেন আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। কারা কর্তৃপক্ষ বলছে, ঢাকা-চট্টগ্রামসহ তার বিরুদ্ধে বেশ কয়েকটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন