ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের নৌ অবরোধ ভাঙা এবং গাজার ক্ষুধার্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে প্রায় ৪৫টি জাহাজে করে গাজার দিকে রওনা দিয়েছিলেন ৫০০ অধিকারকর্মী। তবে গাজায় পৌঁছনোর আগেই জাহাজগুলোকে থামিয়ে ‍দিয়েছে ইসরায়েল। গতকাল রাত থেকেই দখলদারদের নৌ কমান্ডোরা এসব জাহাজ আটক করা শুরু করে।আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার এই যাত্রা গাজায় পৌঁছানোর আগে শেষ হয়ে গেছে। এসব জাহাজ আটকাতে গিয়ে কোনো বড় ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে তারা।বিবৃতিতে ইসরায়েলি মন্ত্রণালয় এই ফ্লোটিলাকে হামাসের ফ্লোটিলা হিসেবে অভিহিত করে বলেছে, “হামাস-ফ্লোটিলার উস্কানিমূলক জাহাজ সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ অথবা নৌ অবরোধ ভাঙতে পারেনি। জাহাজের সব যাত্রী নিরাপদ এবং সুস্থ আছেন। তারা নিরাপদে ইসরায়েলে যাচ্ছেন। সেখান থেকে তাদের ইউরোপে পাঠানো হবে।”একটি জাহাজ এখনো সমুদ্রে অবস্থান করছে বলে জানিয়েছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, কারিগরি ত্রুটির কারণে এটি সমুদ্রে আছে। কিন্তু জাহাজটি গাজার কাছে পৌঁছাতে পারেনি। এই জাহাজটিও যদি গাজার দিকে যাওয়ার চেষ্টা করে তাহলে এটিকে আটকানো হবে।এদিকে ফ্লোটিলার আয়োজকরা বলেছিলেন, একটি জাহাজ গাজার জলসীমায় প্রবেশ করেছে। তবে দখলদার ইসরায়েল দাবি করেছে, লাইভ ট্রেকারের ত্রুটির কারণে জাহাজটিকে গাজার জলসীমায় দেখানো হয়েছিল। বাস্তবে জাহাজটি গাজার কাছে যায়নি। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ বক্তব্যের সত্যতা নিশ্চিত করা যায়নি।বার্তাসংস্থা রয়টার্স আয়োজকদের বরাতে জানিয়েছে, ইসরায়েলি নৌ কমান্ডোরা এখন পর্যন্ত ৩৯টি জাহাজ আটক করেছে। কিন্তু একটি জাহাজ এখনো গাজার দিকে যাচ্ছে।সূত্র: টাইমস অব ইসরায়েলএসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় গণহত্যায় জড়িত থাকার অভিযোগে ইতালি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা
গাজায় গণহত্যায় জড়িত থাকার অভিযোগে ইতালি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা

গাজায় গণহত্যায় জড়িত থাকার অভিযোগে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) একটি মামলা দায়ের করা হয়েছে।রাষ্ট্রীয় টেলিভিশন Read more

উত্তরাঞ্চলের ৯ জেলায় তারেক রহমানের ভ্রমণের সময়সূচি প্রকাশ
উত্তরাঞ্চলের ৯ জেলায় তারেক রহমানের ভ্রমণের সময়সূচি প্রকাশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ১১-১৪ জানুয়ারির কর্মসূচি প্রকাশ করা হয়েছে। এ সময়ের মধ্যে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, Read more

ডাকসুতে সর্বোচ্চ ভোটে জয় পেলেন নবীনগরের কৃতি কন্যা
ডাকসুতে সর্বোচ্চ ভোটে জয় পেলেন নবীনগরের কৃতি কন্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য পদে বিজয়ী হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃতী কন্যা সাবিকুন নাহার Read more

কাবুলে ফের দূতাবাস খুলবে ভারত
কাবুলে ফের দূতাবাস খুলবে ভারত

আফগানিস্তানে তালেবান নেতৃত্বাধীন সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে কাবুলে ফের দূতাবাস চালুর ঘোষণা দিয়েছে ভারত। নয়াদিল্লিতে আফগান পররাষ্ট্রমন্ত্রী Read more

মুকুলের মৃত্যুতে ভাই রাহুল দেবের হৃদয়স্পর্শী শোকবার্তা
মুকুলের মৃত্যুতে ভাই রাহুল দেবের হৃদয়স্পর্শী শোকবার্তা

বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব মারা গেছেন। শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা মুকুল দেব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন