পাকিস্তানের প্রখ্যাত সুফি সাধক ও ইসলামি চিন্তাবিদ শায়খ জুলফিকার আহমদ নকশবন্দী আর নেই। রবিবার (১৪ ডিসেম্বর) লাহোরে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হজরতের খলিফা মাওলানা মাসুমুল হক। একই তথ্য নিশ্চিত করেন পাকিস্তানের জনপ্রিয় ইসলামি গণমাধ্যম ম্যাসেজ টিভির পরিচালক আবদুল মতিন।শায়খ জুলফিকার আহমদ নকশবন্দী ১৯৫৩ সালের ১ এপ্রিল পাকিস্তানের ঝং জেলায় জন্মগ্রহণ করেন। তিনি নকশবন্দি তরিকার একজন প্রভাবশালী সুফি শায়খ ছিলেন। দেওবন্দি আন্দোলনের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। তিনি ইসলামি আধ্যাত্মিকতা ও আত্মশুদ্ধির ক্ষেত্রে বিশ্বব্যাপী পরিচিত ছিলেন। তিনি ঝংয়ে মাহদুল ফাকির আল ইসলামী প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানটি তাজকিয়া, ইসলাহে নফস ও সুফি শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। দেশ-বিদেশে তাঁর অসংখ্য মুরিদ ও অনুসারী রয়েছেন। জুলফিকার আহমদ নকশবন্দী ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশে দাওয়াতি সফর করেছেন। দারুল উলুম দেওবন্দসহ বহু গুরুত্বপূর্ণ ইসলামি প্রতিষ্ঠানে তিনি বক্তব্য প্রদান করেন। তাঁর বক্তব্য ও নসিহত ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তিনি একজন প্রথিতযশা লেখকও ছিলেন। ফিকহ, আত্মশুদ্ধি, পারিবারিক জীবন ও নারীদের ইসলামি ভূমিকা নিয়ে তাঁর রচিত গ্রন্থসমূহ মুসলিম সমাজে সমাদৃত। তার ইন্তেকালে ইসলামি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন আলেম, মাশায়েখ ও ইসলামি ব্যক্তিত্ব তার রুহের মাগফিরাত কামনা করেছেন। মুসলিম উম্মাহ একজন অভিভাবকসুলভ আলেম ও সুফি শায়খকে হারালো।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ কি হাত মেলাবে ভারত?
আজ কি হাত মেলাবে ভারত?

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। চলতি এশিয়া কাপেও এর বাইরে নয়। অবশ্য এবার মাঠের লড়াইয়ের চেয়ে অন্য একটি বিষয় এই Read more

বিএনপি ও মিত্রদের আসন ভাগাভাগিতে বিদ্রোহী প্রার্থীর ঝুঁকি কেন?
বিএনপি ও মিত্রদের আসন ভাগাভাগিতে বিদ্রোহী প্রার্থীর ঝুঁকি কেন?

'রাজনীতিতে একটা নেতৃত্বের জট তৈরি হয়ে গেছে। সে কারণে প্রার্থী অনেক।... আসলে অনেকেই চিন্তা করছে, যদি বিএনপির টিকেট নিয়ে আসা Read more

’আবরার ফাহাদ-আবু সাঈদের কাতারে যুক্ত হলেন ওসমান হাদি’
’আবরার ফাহাদ-আবু সাঈদের কাতারে যুক্ত হলেন ওসমান হাদি’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। সিঙ্গাপুর জেনারেল Read more

কলকাতায় ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দিল সেনাবাহিনী, ক্ষুব্ধ মমতা
কলকাতায় ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দিল সেনাবাহিনী, ক্ষুব্ধ মমতা

কলকাতায় মমতার ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে। ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি বিদ্বেষ, বাঙ্গালিদের উপর Read more

ফটিকছড়িতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার
ফটিকছড়িতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বিদেশি নাইন এমএম পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে পৌরসভার ৪ Read more

এবার ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস
এবার ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস

পঞ্চগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কে উল্টে গেছে একটি যাত্রীবাহী বাস। দুর্ঘটনার সময় বাসটিতে অন্তত ৪০ জন যাত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন