যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির লা গুয়ারিদা বিমানবন্দরে ২টি যাত্রীবাহী জেট উড়োজাহাজের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি বিমানের ককপিটের জানালা ভেঙে গেছে, সামনের অংশ বা ‘নাক’ দুমড়ে গেছে; তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।বুধবার (০১ অক্টোবর) রাতে ঘটেছে এ ঘটনা। দু’টি উড়োজাহাজই মার্কিন বিমান পরিষেবা সংস্থা ডেল্টা এয়ারলাইন্সের। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, বুধবার রাতে লা গুয়ারিদা বিমানবন্দরে ডেল্টা এয়ালাইন্সের ৫১৫৫ নম্বর ফ্লাইটের বিমানটি অবতরণ করে। ফ্লাইটটি নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের শার্লট শহর থেকে এসেছিল এবং সেখানে যাত্রীর সংখ্যা ছিল ৫৭ জন।   প্রায় একই সময় ২৮ জন যাত্রী নিয়ে বিমানবন্দর থেকে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রাওনোক শহরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল ডেল্টা এয়ারলাইন্সের ৫০৪৭ নম্বর ফ্লাইটের উড়োজাহাজটি। তবে তখনও সেটি রানওয়েতেই ছিল।সেই রানওয়েতেই মুখোমুখী সংঘর্ষ ঘটে ৫১৫৫ এবং ৫০৪৭ নম্বর উড়োজাহাজের। এ সময় ৫০৪৭ নম্বর বিমানটির একটি ডানার আঘাতে ৫১৫৫ নম্বর উড়োজাহাজের ককপিটের একটি জানালা ভেঙে যায়, ওই ফ্লাইটের একজন ক্রু আহত হন এবং আর একজন অ্যাটেনডেন্টের ঘাড়ে চোট লাগে।আহত ক্রুকে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আর কারো আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।বিমানবন্দরের রানওয়েতে দুই উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষের ঘটনা বেশ বিরল। এক বিবৃতিতে লা গুয়ারিদা বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, দু’টি বিমানের গতি কম ছিল বলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টঙ্গীতে অজ্ঞাত যানের ধাক্কায় বৃদ্ধ নিহত 
টঙ্গীতে অজ্ঞাত যানের ধাক্কায় বৃদ্ধ নিহত 

গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত যানের ধাক্কায় অরুন কুমার মল্লিক (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) সকাল ৯টা ৫০ Read more

শান্ত-মুশফিকের দৃঢ়তায় ঘুরে দাঁড়াল বাংলাদেশ
শান্ত-মুশফিকের দৃঢ়তায় ঘুরে দাঁড়াল বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে দুই সিরিজের প্রথম টেস্টের শুরুটা ভালো না হলেও মধ্যাহ্ন বিরতির পর ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল শান্ত এবং Read more

আনঅফিসিয়াল মোবাইল ফোন নিয়ে নতুন সিদ্ধান্ত
আনঅফিসিয়াল মোবাইল ফোন নিয়ে নতুন সিদ্ধান্ত

আগামী ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম। এ অবস্থায় মজুত ও পাইপলাইনে থাকা আনঅফিসিয়াল বিক্রি Read more

আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা তাঁর মতবিনিময়সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখে বেশ চটেছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষে ‘বৃদ্ধাঙ্গুল’ Read more

রাজধানীতে কাউন্সিলরকে না পেয়ে বোনকে গুলি করে হত্যা
রাজধানীতে কাউন্সিলরকে না পেয়ে বোনকে গুলি করে হত্যা

রাজধানী ঢাকার দারুসসালাম থানাধীন দক্ষিণ বিশিল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক নারী নিহত হয়েছেন। তার নাম তাহমিনা রহমান রানু (৪০)। নিহত Read more

কুষ্টিয়ায় বিএনপি নেত্রীকে জাতীয় পার্টি’র মহাসচিবের কটূক্তি
কুষ্টিয়ায় বিএনপি নেত্রীকে জাতীয় পার্টি’র মহাসচিবের কটূক্তি

জনসভায় বিএনপির নির্বাহী কমিটির এক নেত্রীকে অশালীন ভাষায় সম্মোধন করে বক্তব্য দিয়েছেন জাতীয় পার্টি (কাজী জাফর) এর মহাসচিব আহসান হাবিব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন