রাজধানীর মুগদায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা করেছে মাদক কারবারীরা। এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। ৩ নারীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।বুধবার (০১ অক্টোবর) সন্ধ্যায় মুগদার মদিনাগর এলাকায় একটি বস্তিতে এই হামলার ঘটনা ঘটে।আহত এসআই মো. রাসেল মিয়া বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় মুগদার মদিনাগর এলাকায় একটি বস্তিতে মাদকবিরোধী অভিযান চালায় মুগদা থানা পুলিশ। অভিযানের সময় এসআই রাসেল মিয়া একজন মাদক কারবারিকে আটক করলে আরেকজন মাদক কারবারি তার মাথায় বাঁশ দিয়ে আঘাত করে। এতে তিনি রক্তাক্ত হয়ে গুরুতর আহত হন।ঘটনার পরপরই পুলিশ এলাকায় অভিযান চালিয়ে তিন নারীসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করে।মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার পরপরই আমরা অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বান্দরবানে সিএনজি উল্টে নিহত ১
বান্দরবানে সিএনজি উল্টে নিহত ১

বান্দরবানের চিম্বুক সড়কে সিএনজি উল্টে সাগর (২৮) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো এক ব্যবসায়ী। বুধবার Read more

নেত্রকোনায় নদীতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
নেত্রকোনায় নদীতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় উদ্বাখালী নদীতে ডুবে আলী আসাদ নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার ঘোষপাড়া এলাকায় Read more

কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান
কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান

কাতারের মধ্যস্থতায় তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে আফগানিস্তান ও পাকিস্তান। কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার (১০ অক্টোবর) ভোরে এক বিবৃতিতে এ তথ্য Read more

নওগাঁ-৪ আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে শোকজ
নওগাঁ-৪  আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপির প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ Read more

ভারত সফর বাতিল করলেন ট্রাম্প
ভারত সফর বাতিল করলেন ট্রাম্প

ভারত সফর বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোয়াড শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য ভারত সফরের পরিকল্পনা ছিল তার।শনিবার (৩০ সেপ্টেম্বর) Read more

কুয়াকাটায় জেলের জালে ২৩ কেজির কোরাল
কুয়াকাটায় জেলের জালে ২৩ কেজির কোরাল

কুয়াকাটা মাছ বাজারে আবারও দেখা মিললো ২৩ কেজি ওজনের বিশালাকৃতির এক কোরাল মাছেের। মাছটি সুন্দরবন এলাকা থেকে জেলে ফারুক মাঝির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন