ইসরায়েলের নৌ-অবরোধে ভেঙে গাজায় যখন সাধারণ মানুষের ছোট নৌকা পৌঁছাতে পারছে, তখন শক্তিশালী রাষ্ট্রগুলোর নৌবাহিনী কেন সেটা পারে না? এমন প্রশ্ন তুলেছেন জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিজ।সারাবিশ্ব থেকে মানবাধিকার কর্মীরা কয়েক ডজন নৌকায় ত্রাণ নিয়ে গাজার দিকে রওনা হওয়ার প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন। বৃহস্পতিবার (০২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।প্রতিবেদনে বলা হয়, গাজার উদ্দেশ্যে যাত্রা করা বেসামরিক সহায়তা বহরের নৌকাগুলো যখন ইসরায়েলি অবরোধ ভেঙে কাছে পৌঁছাতে সক্ষম হয়, তখন শক্তিশালী নৌবাহিনীসমৃদ্ধ রাষ্ট্রগুলো কেন একই কাজ করতে পারছে না— এই প্রশ্ন তুলেছেন ফ্রান্সেসকা আলবানিজ। তিনি জাতিসংঘে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক বিশেষ প্রতিনিধি।আলবানিজ বলেন, যখন “বিশ্বের সাধারণ নাগরিকেরা” ছোট ও কম সম্পদের নৌকায় করে গাজার ৬০ নটিক্যাল মাইল (১১১ কিলোমিটার) দূরত্ব পর্যন্ত পৌঁছে যাচ্ছে, তখন বিভিন্ন দেশের সুসজ্জিত নৌবাহিনী কেন সহজেই ইসরায়েলি অবরোধ ভাঙতে পারছে না, সেটিই বড় প্রশ্ন।তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, “রাষ্ট্রগুলো কেন তাদের নৌবাহিনী দিয়ে অবরোধ ভাঙছে না? এ কেমন পৃথিবীতে আমরা বাস করছি? না, আমরা এটিকে মেনে নেব না।”আলবানিজ আরও বলেন, “চলো, এগিয়ে চলো ফ্লোটিলা! নিরাপদে যাত্রা করো। সৃষ্টিকর্তা তোমাদের সহায় হোক।”সংবাদমাধ্যম বলছে, সারা বিশ্বের মানবাধিকার কর্মীরা বহু সংখ্যক নৌকায় ত্রাণ নিয়ে গাজার দিকে রওনা হয়েছিলেন। বুধবার গাজা উপকূল থেকে কিছু দূরে ১৩টি নৌকা বা ফ্লোটিলা আটক করে ইসরায়েলি বাহিনী। তবে এখনো ৩০টি নৌকা ইসরায়েলের দিকে যাচ্ছে বলে মানবাধিকার কর্মীরা জানিয়েছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিলিস্তিনকে আজ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে আরও ৬ দেশ
ফিলিস্তিনকে আজ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে আরও ৬ দেশ

ফিলিস্তিনে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে সমর্থন জোগাড়ের লক্ষ্যে আজ এক বহুজাতিক সম্মেলনের আয়োজন করছে ফ্রান্স ও সৌদি আরব। কয়েক ডজন দেশের Read more

অ্যানফিল্ডে লিভারপুলের মুখোমুখি আর্সেনাল
অ্যানফিল্ডে লিভারপুলের মুখোমুখি আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে আর্সেনাল। রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে অ্যানফিল্ডে অনুষ্ঠিত Read more

গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৫১ পরীক্ষার্থী আটক
গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৫১ পরীক্ষার্থী আটক

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে গাইবান্ধা জেলার বিভিন্ন কেন্দ্র থেকে মোট ৫১ জন পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এসময় Read more

সাজেকে পর্যটকদের উপচে পড়া ভীড়, অগ্রীম বুকিং সব রুম
সাজেকে পর্যটকদের উপচে পড়া ভীড়, অগ্রীম বুকিং সব রুম

টানা তিন দিনের লম্বা ছুটিতে সাজেকে পর্যটকদের উপচে পড়া ভিড়, খ্রীষ্টান সম্প্রদায়ের বড়দিনের ছুটি বৃহস্পতিবার থেকে এবং সাপ্তাহিক শুক্রবার ও Read more

চাঁদা না দেওয়ায় কৃষকের ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ
চাঁদা না দেওয়ায় কৃষকের ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ

বরগুনার আমতলী উপজেলায় ৬০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় এক কৃষকের এক একর জমির আমন ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ Read more

কালিয়াকৈরে শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেফতার
কালিয়াকৈরে শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- কালিয়াকৈর পৌরসভার ৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন