সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে এই পূজা রাজনৈতিক অঙ্গনে ভিন্ন মাত্রা পেয়েছে। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সংখ্যালঘু ভোটার আকৃষ্ট করতে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে রাজনৈতিক দলগুলোর নানামুখী তৎপরতা চলছে। বিএনপি, জামায়াত ও এনসিপি দলের নেতাকর্মীরা মন্দির-মণ্ডপে সোহার্দ ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিচ্ছেন। পাশাপাশি আর্থিক অনুদান, মণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও কুশলবিনিময়ের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের আস্থা অর্জনে মরিয়া তারা। লক্ষ্য নির্বাচনে ভোট টানা।বুধবার (০১ অক্টোবর) রাতে দলীয় নেতাকর্মীদের নিয়ে আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ফরিদপুর-১ সংসদীয় আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। এর আগে তিনি গত ২২ সেপ্টেম্বর আলফাডাঙ্গা উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপজেলার ৪৩টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার প্রদান করেন তিনি।খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ‘আমি ফরিদপুর-১ আসনের প্রতিটি পূজামণ্ডপে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার পৌঁছে দিয়েছি। পাঁচদিনব্যাপী পূজার প্রতিদিনই তিন উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে খোঁজ-খবর নিচ্ছি।’এই আসনটিতে বিএনপির অপর মনোনয়নপ্রত্যাশী বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনুও তিন উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন। দিচ্ছেন আর্থিক অনুদান। দুর্গাপূজার মহা সপ্তমীতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন তিনি।এদিকে ফরিদপুর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস মোল্যা মরিয়া সনাতনী ভোটারদের সমর্থন পেতে জামায়াতের নেতাকর্মীদের নিয়ে তিনিও যাচ্ছেন বিভিন্ন পূজামণ্ডপে। বুধবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিশাল এক মোটরসাইকেল শোডাউন নিয়ে আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন তিনি।জামায়াত মনোনীত প্রার্থী ড. ইলিয়াস মোল্যা বলেন, ‘আমরা সম্প্রীতির বার্তা নিয়ে ফরিদপুর-১ আসনের তিন উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছি।’বিএনপি ও জামায়াতের প্রার্থীদের মতো পিছিয়ে নেই এই আসনটির জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপ্রত্যাশী জুলাইযোদ্ধা হাসিবুর রহমান অপু। বুধবার রাতে তিনি আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার বিশ্বাস বলেন, ‘এবারের শারদীয় দুর্গোৎসব সফল করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা পাচ্ছি। নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সামর্থ্য অনুযায়ী রাজনৈতিক দলগুলোর নেতারা আর্থিক অনুদান ও সহায়তা দিচ্ছেন।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: ইসরায়েল
২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: ইসরায়েল

ইসরাইল লক্ষ্য করে একযোগে অন্তত ২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে ১৭ জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে তিনজনের Read more

জিম্বাবুয়ে ইনিংসে জোড়া আঘাত নাহিদের, দ্বিতীয় দিনে দুর্দান্ত শুরু বাংলাদেশের
জিম্বাবুয়ে ইনিংসে জোড়া আঘাত নাহিদের, দ্বিতীয় দিনে দুর্দান্ত শুরু বাংলাদেশের

সিলেট টেস্টের প্রথম দিনের শুরু থেকে শেষ অবদি বলে-ব্যাটে শান্তদের ডমিনেট করেছেন ইভান বাহিনী। প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপকে তছনছ করে অল্প Read more

জাতীয় সাঁতারে প্রাইজমানি ৫০০ টাকা, সমালোচনার ঝড়
জাতীয় সাঁতারে প্রাইজমানি ৫০০ টাকা, সমালোচনার ঝড়

আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। এ বছর প্রথমবারের মতো নারীদের ডাইভিং ও Read more

ভারতের অবস্থাও ভালো না, নেপালের মতো হতে পারে: শিবসেনা এমপি
ভারতের অবস্থাও ভালো না, নেপালের মতো হতে পারে: শিবসেনা এমপি

নেপালে ব্যাপক দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়ায় সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়েছে দেশটির ছাত্র-জনতা। এতে করে ক্ষমতা ছেড়ে পালিয়েছেন Read more

আমতলীতে বজ্রপাতে বাবা নিহত, ছেলে আহত
আমতলীতে বজ্রপাতে বাবা নিহত, ছেলে আহত

আমতলীর আঠারোগাছিয়া গ্রামে বজ্রপাতে কৃষক লোকমান খাঁন (৫৫) নিহত হয়েছেন এবং তার ছেলে ফেরদৌস খাঁন (২৫) আহত হয়েছেন। মঙ্গলবার (৩ Read more

আত্মোৎসর্গে বাঁচালেন অনেক মায়ের কোল, ঘরে রইল নিজের দুই সন্তান
আত্মোৎসর্গে বাঁচালেন অনেক মায়ের কোল, ঘরে রইল নিজের দুই সন্তান

দুপুর ১টার একটু পর। রাজধানীর উত্তরা তখনো স্বাভাবিক ছন্দে চলছিল। কিন্তু হঠাৎ দিয়াবাড়ি এলাকায় বিকট শব্দে কেঁপে উঠল চারপাশ। মাইলস্টোন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন