বিএনপি নেতা ইশরাক হোসেন অভিযোগ করেছেন যে, একটি গোষ্ঠী দেশকে গণতান্ত্রিক ধারার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।শনিবার (৭ জুন) দুপুরে ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর ধোলাইখাল হাটের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন। ইশরাক বলেন, ‘নির্বাচনের বেশিরভাগ অংশীজন চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক। বর্তমান সরকারের বাকি সব সংস্কারের কাজ সম্পূর্ণ করতে দু-তিন মাসের বেশি লাগার কথা নয়। তাহলে নির্বাচনের তারিখ কেন এত পেছানো হলো, তা আমাদের বোধগম্য হচ্ছে না।’তিনি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে এক দফা দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন। এর আগে জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা ১৭ বছর খুনি হাসিনার বিরুদ্ধে বুক ফুলিয়ে, আমাদের পরিচয় গোপন না করে রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করেছি। আমাদের অনেক ভাই এতে শাহাদতবরণ করেছে। আমরা সেই দল করি। আমরা অত্যন্ত সুসংগঠিত রয়েছি।’তিনি আরও বলেন, ‘দেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কোনো ব্যক্তির ওপর আমি আঙুল তুলব না। একটি গোষ্ঠী এ বিষয়ে কাজ করছে।’পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রবাসীদের সুখবর দিল সৌদি, বাতিল হলো ৫০ বছরের পুরোনো নিয়ম
প্রবাসীদের সুখবর দিল সৌদি, বাতিল হলো ৫০ বছরের পুরোনো নিয়ম

সৌদি আরবে ৫০ বছর পুরোনো ‘কাফালা’ ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়েছে। এ ব্যবস্থার মাধ্যমে বিদেশি শ্রমিকদের স্পন্সর করে নিয়ে যেতো Read more

দেশের বাইরেও শাকিব খানের প্রতিদ্বন্দ্বী সিয়াম আহমেদ
দেশের বাইরেও শাকিব খানের প্রতিদ্বন্দ্বী সিয়াম আহমেদ

ঈদুল ফিতরে মুক্তির পর থেকে দেশের সিনেমা হলে রমরমা ব্যবসা করছে শাকিব খান অভিনীত সিনেমা 'বরবাদ'। ইতিমধ্যে এটি অন্তর্জাতিক অঙ্গনেও Read more

রসায়নে নোবেল বিজয়ী কে এই ফিলিস্তিনি বংশোদ্ভূত ওমর?
রসায়নে নোবেল বিজয়ী কে এই ফিলিস্তিনি বংশোদ্ভূত ওমর?

এ বছরের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তাঁদের মধ্যে একজন হলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী ওমর এম ইয়াগি। ‘মেটাল-অর্গানিক Read more

ডলারের দুই পাশে ট্রাম্পের ছবি দিয়ে নতুন ‘কয়েন’ আনছে যুক্তরাষ্ট্র
ডলারের দুই পাশে ট্রাম্পের ছবি দিয়ে নতুন ‘কয়েন’ আনছে যুক্তরাষ্ট্র

স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে এক ডলার মূল্যের নতুন স্মারক কয়েন বা মুদ্রা প্রকাশের উদ্যোগ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি Read more

ভারতের ‘রেড লাইন’কে সম্মান করতে হবে, ট্রাম্পকে কড়া বার্তা জয়শঙ্করের
ভারতের ‘রেড লাইন’কে সম্মান করতে হবে, ট্রাম্পকে কড়া বার্তা জয়শঙ্করের

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। একইসঙ্গে যেকোনো চুক্তি চূড়ান্ত করতে হলে Read more

ঢাকা কলেজ শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ
ঢাকা কলেজ শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ সংশোধনের দাবি এবং সোমবার ঢাকা কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনার প্রতিবাদে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন