কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) ও সিরিয়া সরকারের একীভূত হওয়ার চুক্তি বাস্তবায়নে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সিরিয়ার বিভক্তি কিংবা ভৌগোলিক অখণ্ডতায় আঘাত লাগতে দেবে না তুরস্ক। বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এই সতর্কবার্তা দিয়েছেন।তুরস্কের সংসদের নতুন অধিবেশন শুরুর দিনে এরদোয়ান বলেন, সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং আমাদের সীমান্তে সন্ত্রাসী কাঠামো গঠিত হওয়া ঠেকাতে আমরা সব ধরনের কূটনৈতিক চ্যানেল ব্যবহার করেছি। আমরা ধৈর্য, আন্তরিকতা ও সাধারণ কাণ্ডজ্ঞান ব্যবহার করে এসব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।তিনি বলেন, যদি কূটনৈতিক উদ্যোগে কোনও ফলাফল না পাওয়া যায়, তাহলে তুরস্কের নীতি ও অবস্থান পরিষ্কার। তুরস্ক সিরিয়ায় একই ঘটনার পুনরাবৃত্তি হতে দেবে না।আঙ্কারা এসডিএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে এবং সতর্ক করে দিয়ে বলেছে, এই গোষ্ঠীটি যদি দামেস্কের রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে একীভূত না হয়, তাহলে সামরিক পদক্ষেপ নেওয়া হবে।তুরস্ক এবং সিরিয়া অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করার প্রচেষ্টার মাঝেই সিরিয়ার বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট এই সতর্কবার্তা দিয়েছেন। এর আগে, গত সপ্তাহে আঙ্কার ও দামেস্ক দ্বিপাক্ষিক অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়ে বেশ কিছু পদক্ষেপ নেয়। যার মধ্যে বাণিজ্য, অবকাঠামো ও সিরিয়ার পুনর্গঠন প্রকল্পও অন্তর্ভূক্ত রয়েছে। তবে এসডিএফের অস্ত্র সমর্পণ ও একীভূত হওয়ার বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে। কোন প্রক্রিয়ায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে তা নিয়ে জটিলতাও তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় তুরস্কের স্বার্থ, নিরাপত্তা উদ্বেগ ও কূটনৈতিক সীমাবদ্ধতা চ্যালেঞ্জের মুখে পড়েছে।সূত্র: রয়টার্স, বিবিসিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি চলছে
ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে। বুধবার (৩ Read more

সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু
সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি মাইজপাড়া এলাকায় ইজিবাইকের ধাক্কায় ফারজিয়া (০৬) নামে এক শিশু নিহত হয়েছে।বুধবার (৩০ জুলাই) সকাল ১০টা নাগাদ Read more

জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে: মৃতের সংখ্যা বেড়ে ৫
জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে: মৃতের সংখ্যা বেড়ে ৫

জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ নদীতে ভেঙে পড়ে মৃতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এর আগে শনিবার (২১ মার্চ) বিকালে ব্রহ্মপুত্র Read more

সিরিয়াল কিলার সাভারের ‘সাইকো সম্রাট’ পর্বের অবসান
সিরিয়াল কিলার সাভারের ‘সাইকো সম্রাট’ পর্বের অবসান

সাভারের আলোচিত ও কুখ্যাত সিরিয়াল কিলার মশিউর রহমান খান সম্রাট ওরফে সাইকো সম্রাট সোমবার (২৩ মার্চ) সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে Read more

কোটি টাকার চেক ছুঁড়ে মারলেন পাকিস্তানের অধিনায়ক, নেপথ্যে যে কারণ
কোটি টাকার চেক ছুঁড়ে মারলেন পাকিস্তানের অধিনায়ক, নেপথ্যে যে কারণ

এবার এশিয়া কাপে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। ভারতের কাছে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাটকীয় কাণ্ড ঘটিয়েছেন পাকিস্তানের অধিনায়ক Read more

ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি, হাসপাতালে ৭১৫
ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি, হাসপাতালে ৭১৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১৫ জন ডেঙ্গুরোগী।এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন