ফরিদপুরের সালথায় প্রকাশ্যে জুয়া খেলার সময় যৌথ বাহিনীর অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার হয়েছে। বুধবার (০১ অক্টোবর) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে।অভিযানে আটককৃতরা হলেন, ইমরুল মুন্সী, মিন্টু মোল্যা, বাবুল মুন্সী, মিজানুর শেখ, আজিজুল শেখ ও মিরান হোসেন। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৬ হাজার টাকা, চারটি বাটন ফোন, একটি স্মার্টফোন এবং চার সেট তাস উদ্ধার করা হয়।সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ফুলবাড়িয়া এলাকায় নিয়মিতভাবে প্রকাশ্যে জুয়ার আসর বসছে। এ তথ্যের ভিত্তিতেই যৌথ বাহিনী অভিযান চালায়।গ্রেপ্তারকৃতদের সালথা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জুয়া ও এ ধরনের অপরাধ সমাজে অশান্তি ও আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে জনগণের সহযোগিতা কামনা করেছে তারা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে সাবেক এমপি শিমুলের বিরুদ্ধে জেলারকে প্রাণনাশের হুমকির অভিযোগ
নাটোরে সাবেক এমপি শিমুলের বিরুদ্ধে জেলারকে প্রাণনাশের হুমকির অভিযোগ

নাটোর কারাগারের জেলার শেখ মো. রাসেলকে স্বপরিবারে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নাটোর-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শফিকুল Read more

ইউক্রেনের হামলায় রুশ নৌ-বাহিনীর উপ-প্রধান নিহত
ইউক্রেনের হামলায় রুশ নৌ-বাহিনীর উপ-প্রধান নিহত

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলায় রুশ নৌ-বাহিনীর উপ-প্রধান মেজর জেনারেল মিখাইল গুদকভ নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুলাই) এ Read more

হঠাৎ গভীর রাতে আগুনে কেঁপে উঠল শেবাচিম, দুই রোগীর মৃত্যু
হঠাৎ গভীর রাতে আগুনে কেঁপে উঠল শেবাচিম, দুই রোগীর মৃত্যু

হঠাৎ গভীর রাতের নীরবতা ভেঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল।মুহূর্তেই ধোঁয়ায় ঢেকে যায় মেডিসিন Read more

মালয়েশিয়ায় পাইকারি বাজারে অভিযান, বাংলাদেশিসহ গ্রেফতার ৬ প্রবাসী
মালয়েশিয়ায় পাইকারি বাজারে অভিযান, বাংলাদেশিসহ গ্রেফতার ৬ প্রবাসী

কুয়ালালামপুরের পাইকারি বাজারে অভিযান পরিচালনা করে পাঁচ বাংলাদেশি ও এক মিয়ানমারের নাগরিককে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। পাইকারি বাজারের গলিতে অবৈধভাবে Read more

ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেছে ৮০০ ফিলিস্তিনির
ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেছে ৮০০ ফিলিস্তিনির

গাজায় চরম খাদ্যাভাব আর ইসরায়েলের ব্যাপক হামলার মুখে প্রতিদিন দীর্ঘ হচ্ছে লাশের সারি। ত্রাণ দেওয়ার কথা বলে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের গুলি Read more

শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় অভিযান
শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় অভিযান

শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৭ অক্টোবর) সকালে পদ্মা নদীতে পরিচালিত যৌথ অভিযানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন