খাগড়াছড়িতে সম্প্রতি ধর্ষণের অভিযোগের ঘটনায় মারমা কিশোরীর মেডিকেল রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। গাইনোকোলজিস্টসহ তিন চিকিৎসকের করা মেডিকেল রিপোর্টের ১০টি সূচকের সবকটি স্বাভাবিক এসেছে। এতে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। মেডিকেল টিমের তিন চিকিৎসকের দলের নেতৃত্ব দিয়েছেন খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক গাইনী বিশেষজ্ঞ ডা. জয়া চাকমা। তিনি জানান, ‘আমরা মেডিকেল রিপোর্ট জমা দিয়েছি। সব পরীক্ষানিরীক্ষা করেছি। কিন্তু রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।’ ডা. জয়া চাকমা নিশ্চিত করেছেন, তাদের মেডিকেল টিমে হাসপাতালের মেডিকেল অফিসার মোশারফ হোসেন ও নাহিদা আক্তার ছিলেন। প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে অজ্ঞাত তিন আসামির বিরুদ্ধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ আনা হয়। পরে এই ঘটনায় শয়ন শীল নামে এক তরুণকে আটক করে রিমান্ডে নেওয়া হয়। অন্য দুই আসামি গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও অবরোধে সহিংসতায় ৩ জন মারা যায়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরাকের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৫০
ইরাকের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৫০

ইরাকে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।বৃহস্পতিবার Read more

আখাউড়ায় প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ
আখাউড়ায় প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগড়া ইউনিয়নের প্রশাসক ডা. এ এইচ মামুন ভূঁইয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে Read more

চট্টগ্রামে চুরির অপবাদে কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ
চট্টগ্রামে চুরির অপবাদে কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে এলাকায় চুরির অপবাদে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নোমান ও Read more

আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় তিন পুলিশ কর্মকর্তা ট্রাইব্যুনালে
আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় তিন পুলিশ কর্মকর্তা ট্রাইব্যুনালে

আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যার পর তাদের লাশ আগুন দেওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ Read more

সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক
সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক

১৪৪৭ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল Read more

কবি নজরুল কলেজে ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে পোস্টার প্রদর্শনী
কবি নজরুল কলেজে ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে পোস্টার প্রদর্শনী

পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজে রক্তাক্ত জুলাইয়ের শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয়েছে রক্তাক্ত জুলাই স্মরণে পোস্টার প্রদর্শনী। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন