ভারতের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সম্প্রতি সব ডাক্তারকে স্পষ্টভাবে বড় হাতের অক্ষরে প্রেসক্রিপশন লিখতে নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, পড়তে সুবিধাজনক প্রেসক্রিপশন রোগীর মৌলিক অধিকার, কারণ অস্পষ্ট লেখা জীবন-মরণের ক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলতে পারে।ঘটনার সূত্রপাত একটি ধর্ষণ ও প্রতারণা সংক্রান্ত মামলার শুনানি থেকে। বিচারপতি জশগুরপ্রীত সিংহ পুরি লক্ষ্য করেন, সরকারি চিকিৎসকের লেখা মেডিকো-লিগ্যাল রিপোর্ট এতটাই অস্পষ্ট যে তা পড়া প্রায় অসম্ভব। তিনি বলেন, “প্রযুক্তি সহজলভ্য হওয়া সত্ত্বেও সরকারি ডাক্তাররা এমন প্রেসক্রিপশন লিখছেন যা কেবল কিছু ফার্মাসিস্ট ছাড়া কেউ বুঝতে পারে না।”আদালত নির্দেশ দিয়েছে, আগামী দুই বছরের মধ্যে ডিজিটাল প্রেসক্রিপশন চালু করতে হবে। ততদিন পর্যন্ত সব ডাক্তারকে স্পষ্টভাবে বড় হাতের অক্ষরে প্রেসক্রিপশন লিখতে হবে। মেডিকেল কলেজের শিক্ষাক্রমেও হাতের লেখা শেখানোর পরামর্শ দেওয়া হয়েছে।ভারতের মেডিকেল অ্যাসোসিয়েশন জানিয়েছে, শহরে অনেক ডাক্তার ডিজিটাল প্রেসক্রিপশন ব্যবহার করলেও গ্রামীণ ও ছোট শহরে এখনো অস্পষ্ট হাতের লেখা সাধারণ। সরকারি হাসপাতালগুলোর অতিরিক্ত রোগীর চাপও এক বড় কারণ। সংগঠনের সভাপতি ডা. দিলীপ ভানুশালী বলছেন, ‘প্রায়ই ডাক্তাররা তাড়াহুড়া করে লিখেন। দিনে সাতজন রোগী দেখলে স্পষ্ট লেখা সম্ভব, কিন্তু ৭০ জন রোগী দেখলে তা কঠিন।’এমন সমস্যা নতুন নয়। ওড়িশা ও এলাহাবাদ হাইকোর্ট পূর্বেও অস্পষ্ট হাতের লেখা নিয়ে সতর্ক করেছিলেন। বিশ্বের বিভিন্ন দেশে খারাপ হাতের লেখা ভুল ওষুধ দেওয়ার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রে এক গবেষণায় দেখা গেছে, বছরে অন্তত ৭ হাজার মানুষ ডাক্তারদের অস্পষ্ট হাতের লেখা থেকে হওয়া ভুল চিকিৎসার কারণে মারা যান।ভারতেও বহু রোগী অপঠ্য প্রেসক্রিপশনের কারণে ভুল ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ হয়েছেন বা মৃত্যুর মুখে পড়েছেন। যদিও ২০১৬ সালে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া প্রেসক্রিপশনে বড় হাতের অক্ষরে জেনেরিক নাম ব্যবহার বাধ্যতামূলক করেছে, তারপরও গ্রাম ও ছোট শহরে এখনও অস্পষ্ট হাতের লেখা নিয়মিত দেখা যাচ্ছে।ফার্মাসিস্টরা জানান, অভিজ্ঞতা থাকলেও অনেক সময় ডাক্তারকে ফোন করে নিশ্চিত হতে হয়, কারণ সঠিক ওষুধ দেওয়া রোগীর জীবন রক্ষার জন্য অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল প্রেসক্রিপশন কার্যকরভাবে চালু হলে শুধু ভুল ওষুধ দেওয়ার ঝুঁকি কমবে না, রোগী ও চিকিৎসক উভয়ের জন্য কাজও সহজ হবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা
যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদ ও কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত ৬ দফা দাবি বাস্তবায়নে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ Read more

দেশের ২৬তম প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী
দেশের ২৬তম প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী। বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন তিনি। সোমবার Read more

তাইওয়ানের জলসীমায় রকেট ছুড়লো চীন
তাইওয়ানের জলসীমায় রকেট ছুড়লো চীন

তাইওয়ানের উপকূলের কাছের জলসীমার দিকে রকেট ছুড়েছে চীন। একই সঙ্গে দ্বীপটিকে অবরুদ্ধ করার মহড়ার অংশ হিসেবে নতুন উভচর যুদ্ধজাহাজ, বোমারু Read more

জোর করে কিছু চাপিয়ে দিতে চায় না কমিশন: আলী রীয়াজ
জোর করে কিছু চাপিয়ে দিতে চায় না কমিশন: আলী রীয়াজ

ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, জোর করে কিছু চাপিয়ে দিতে চায় না কমিশন। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকলে আগামী Read more

গভীর উৎকণ্ঠায় ভারত ছাড়ছেন নেপালের নাগরিকরা
গভীর উৎকণ্ঠায় ভারত ছাড়ছেন নেপালের নাগরিকরা

ভারতে কাজের খোঁজে আসা বহু নেপালি এখন দ্রুত সীমান্ত দিয়ে স্বদেশে ফিরে যাচ্ছেন। দেশটি এখন গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে Read more

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুরের কালিয়াকৈরে দুই মাসের বেতন না পাওয়ায় সড়কে নেমেছেন মাহমুদ ডেনিম কারখানার শ্রমিকরা।রবিবার (১৮ মে) সকাল ১১টার দিকে কারখানার দুই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন