বিসিবির নির্বাচন থেকে সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ১৪ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। প্রার্থিতা প্রত্যাহার করে বিসিবি ছাড়ার আগে তামিম ইকবাল সংবাদ মাধ্যমের কাছে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। অন্য প্রার্থীদের পাশে রেখে তামিম বলেন, ‘আপনারা জানেন যে আমরা আজকে আমাদের নমিনেশনটা প্রত্যাহার করেছি। আমিসহ প্রায় ১৪-১৫ জনের মতো প্রত্যাহার করেছি। এবং কারণটা খুবই পরিষ্কার। এখানে আমার কাছে মনে হয় না যে খুব ডিটেইলসে বা ব্যাখ্যা করে আপনাদেরকে কিছু বলার আছে। আমি শুরু থেকেই একটা কথা বলে আসছি ইলেকশনটা কোন দিকে যাচ্ছে বা কীভাবে হচ্ছে, এ জিনিস নিয়ে আপনারা সবাই এখন পরিষ্কার।’তিনি বলেন, ‘আপনারা বলেন ক্রিকেটে ফিক্সিং বন্ধ করতে। আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, এরপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ কইরেন। এটা কোনও ইলেকশন ছিল না। বাংলাদেশের ক্রিকেটে এই ইলেকশন কালো দাগ হয়ে থাকবে। বিসিবি নির্বাচন ঘিরে যা ইচ্ছা তাই করা হচ্ছে। এটা সুন্দর প্রক্রিয়া হতে পারে না।’একটু ক্ষুব্ধ হয়ে তামিম বলেন, ‘যখন যেমন মনে হচ্ছে, যখন যা মনে হচ্ছে, তখন তা করা হচ্ছে- এটা আসলে নির্বাচন না। ক্রিকেটের সঙ্গে এ জিনিসটা কোনও দিক থেকেই মানায় না। আপনারা আমি নিশ্চিত যখন ইসি তালিকা দিবে যে আজকে কারা কারা প্রত্যাহার করেছেন, তাদের নামগুলা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে তারা সবাই তাদের জায়গা থেকে হেভিওয়েট, তাদের ভোটব্যাংকও খুব শক্ত। এটা হলো আমাদের একটা প্রতিবাদ।’নির্বাচনকে ঘিরে নোংরামির কথা তুলে ধরে তামিম জানান, ‘এখান থেকে এসে এই নোংরামির অংশ আমরা হতে পারবো না। এখানে ধরেন বিভিন্ন ধরনের বিভিন্ন সময় অনেক ধরনের কথা বলা হয়েছে, বাট এন্ড অফ দ্য ডে, আমার কাছে মনে হয় এই নোংরামির সঙ্গে আমরা কোনও দিক থেকে কোনওভাবেই পার্ট রাখতে পারবো না।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তাইওয়ানের জলসীমায় রকেট ছুড়লো চীন
তাইওয়ানের জলসীমায় রকেট ছুড়লো চীন

তাইওয়ানের উপকূলের কাছের জলসীমার দিকে রকেট ছুড়েছে চীন। একই সঙ্গে দ্বীপটিকে অবরুদ্ধ করার মহড়ার অংশ হিসেবে নতুন উভচর যুদ্ধজাহাজ, বোমারু Read more

ব্যালট পেপার ছাপানোর ঘোষণা দেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার
ব্যালট পেপার ছাপানোর ঘোষণা দেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার

'প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাব, যেখানে ধানের শীষ থাকবে' - এমন ঘোষণা দেওয়া কুমিল্লার চান্দিনা উপজেলা যুবদল আহ্বায়ক মাও. Read more

মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের মামলায় এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.)মাসুদ উদ্দিন Read more

নাইজেরিয়ায় অপহৃত ১৩০ শিক্ষার্থী উদ্ধার
নাইজেরিয়ায় অপহৃত ১৩০ শিক্ষার্থী উদ্ধার

নাইজেরিয়ার ক্যাথলিক স্কুল থেকে অপহৃত আরও ১৩০ জন শিশুকে মুক্ত করা হয়েছে। এর আগে চলতি মাসের শুরুতে একই ঘটনায় অপহৃত Read more

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৯৪ ফিলিস্তিনির
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৯৪ ফিলিস্তিনির

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে আরও ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাড়ে তিন শতাধিক। এতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন