রোহিঙ্গাদের সহায়তায় নতুন করে ৯৬ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। জাতিসংঘ সদর দফতরে মঙ্গলবার আয়োজিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ক প্রথম উচ্চপর্যায়ের সম্মেলনে এই প্রতিশ্রুতি আসে।প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানিয়েছেন, এই ঘোষণার মধ্যে যুক্তরাষ্ট্র ৬০ মিলিয়ন এবং যুক্তরাজ্য ৩৬ মিলিয়ন ডলার সহায়তা দিতে রাজি হয়েছে।সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান হচ্ছে তাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন।’ এজন্য তিনি রাখাইনে স্থিতিশীলতা নিশ্চিত করে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের লক্ষ্যে একটি বাস্তবসম্মত রোডম্যাপসহ সাত দফা প্রস্তাব তুলে ধরেন।অধ্যাপক ইউনূস আরও বলেন, ‘বর্তমানে অর্থায়ন কমে আসছে। এতে মানবিক সহায়তা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ অবস্থায় রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র শান্তিপূর্ণ সমাধান হতে পারে।’উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্মম দমন-পীড়নের মুখে প্রায় দশ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এখনো তারা কক্সবাজার ও ভাসানচরের আশ্রয় শিবিরে মানবিক সহায়তার ওপর নির্ভরশীল জীবনযাপন করছে। আন্তর্জাতিক সম্প্রদায় বরাবরই তাদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে আসছে, তবে প্রত্যাবাসন এখনো কার্যকর হয়নি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাংবাদিকের ঠেঙের নালা ভেঙে দেয়ার হুমকি দিলেন ইউপি সদস্য
সাংবাদিকের ঠেঙের নালা ভেঙে দেয়ার হুমকি দিলেন ইউপি সদস্য

গাজীপুরের শ্রীপুরে সাংবাদিক শিহাব খানকে ঠ্যাংয়ের নালা ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্য নূরুল আলমের বিরুদ্ধে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে Read more

নারায়ণগঞ্জে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে গরু ও ট্রাক ডাকাতি, গ্রেফতার ১
নারায়ণগঞ্জে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে গরু ও ট্রাক ডাকাতি, গ্রেফতার ১

নারায়ণগঞ্জের বন্দর থানার কামতাল এলাকায় ভুয়া ডিবি পরিচয়ে ১৫টি গরুসহ একটি মিনি ট্রাক ডাকাতির ঘটনায় একজন ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।শনিবার Read more

ইরানের কোনও পারমাণবিক স্থাপনায় হামলার প্রভাব পড়েনি: আইএইএ
ইরানের কোনও পারমাণবিক স্থাপনায় হামলার প্রভাব পড়েনি: আইএইএ

জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, তারা ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নিশ্চিত হয়েছে, ইসরাইলের হামলায় ইস্পাহান শহরের পারমাণবিক Read more

পুঠিয়ায় পুকুর টেন্ডার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
পুঠিয়ায় পুকুর টেন্ডার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর পুঠিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় স্থানীয় একটি বিএনপির অফিসে ও তিনটি মোটরসাইকেলে Read more

গাজায় শুরু হয়েছে ভয়াবহ হামলা, শহর ছাড়ছে হাজারো ফিলিস্তিনি
গাজায় শুরু হয়েছে ভয়াবহ হামলা, শহর ছাড়ছে হাজারো ফিলিস্তিনি

ইসরায়েলি সেনাদের ভয়াবহ হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় নগরী গাজা সিটি ছেড়ে পালাচ্ছেন হাজারো ফিলিস্তিনি। জাতিসংঘ তদন্ত কমিশন Read more

মোংলায় প্রকৌশলী হাবিবুল্লার অপসারণের দাবীতে মানববন্ধন
মোংলায় প্রকৌশলী হাবিবুল্লার অপসারণের দাবীতে মানববন্ধন

মোংলা নদী পারাপারে ঘাট ও পল্টুন নির্মাণ না করার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, বিভিন্ন ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত হচ্ছে, মোংলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন