জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে (ইউএনজিএ) যোগদান শেষে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা ১০ মিনিটে, বাংলাদেশ সময় বুধবার (১ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে নিউইয়র্ক ত্যাগ করেন তিনি।জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান।প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।ইউএনজিএ যোগদানের জন্য গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। এ সময় তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে ছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা।সফরে প্রধান উপদেষ্টা নিউইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গোর-এর সঙ্গে বৈঠক করেন। তিনি বন্দুকধারীর হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের মৃত্যুতে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান।প্রধান উপদেষ্টা জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি শীর্ষক উচ্চপর্যায়ের এক সাইড ইভেন্টে বক্তব্য রাখেন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন। এছাড়া তার সঙ্গে বিশ্বের ১১টি দেশের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাবেক প্রধানরা সাক্ষাৎ করেছেন।  সফরে বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরও ঘন ঘন বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছেন।সবশেষ নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামীকাল ২ ঘণ্টা টোলমুক্ত থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে
আগামীকাল ২ ঘণ্টা টোলমুক্ত থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

ঢাকা শহরে প্রবেশের জন‍্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা আগামীকাল বৃহস্পতিবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাধারণের জন‍্য টোলমুক্ত Read more

নীলফামারীতে ২২ মণ ওজনের ‘মন্টির’ দাম হাঁকানো হচ্ছে ৮ লক্ষ টাকা
নীলফামারীতে ২২ মণ ওজনের ‘মন্টির’ দাম হাঁকানো হচ্ছে ৮ লক্ষ টাকা

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে বিশাল আকৃতির এক ষাঁড় গরু, যার নাম 'মন্টি'। উপজেলার ধলা Read more

চীন থেকে ২০টি জে-১০ সিই যুদ্ধবিমান কেন কিনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার?
চীন থেকে ২০টি জে-১০ সিই যুদ্ধবিমান কেন কিনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার?

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চীনের তৈরি ২০টি যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে।নির্বাচনের মাত্র পাঁচ মাস আগে অন্তর্বর্তী সরকারের নেওয়া প্রতিরক্ষা খাতের এই Read more

ফরিদপুর-২ আসনে বিএনপি প্রার্থী শামা ওবায়েদ, অন্য আসনে যারা
ফরিদপুর-২ আসনে বিএনপি প্রার্থী শামা ওবায়েদ, অন্য আসনে যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারাদেশের ২৩৭টি আসনে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে। সোমবার Read more

তুলাতুলি খাল খননে দখলদারদের বাধা, জলাবদ্ধতার শঙ্কায় হাজারো পরিবার
তুলাতুলি খাল খননে দখলদারদের বাধা, জলাবদ্ধতার শঙ্কায় হাজারো পরিবার

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় জলাবদ্ধতা ও বন্যা নিরসনে এবং শুষ্ক মৌসুমে সেচকাজে সুবিধার জন্য চর লরেন্স ও তোরাবগঞ্জ এলাকার "তুলাতুলি" খালটি Read more

দিনাজপুরে কনকনে শীত
দিনাজপুরে কনকনে শীত

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন