এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ম্যাচের জন্য জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে মঙ্গলবার। তবে অনুশীলনের শুরুতেই বিঘ্ন ঘটায় বৃষ্টি। নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক পর ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে অনুশীলন শুরু হয়। এরপর আবার তুমুল বৃষ্টি ও বজ পাতে থামাতে হয় অনুশীলন। হালকা স্ট্রেচিং করে হোটেলে ফেরেন ফুটবলাররা।মিডফিল্ডার সোহেল রানা সিনিয়র বলেন, ‘এত দ্রুত সব টিকিট বিক্রি হওয়াটা ফুটবলের জন্য ইতিবাচক। সেই সঙ্গে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। সিঙ্গাপুর ম্যাচেও একই ব্যাপার ঘটেছে। দর্শকরা চেয়েছিল ম্যাচটা যেন আমরা জিতি। কিন্তু পারিনি। হংকং ম্যাচটা চাইব ঘরের মাঠে জিততে।’ সোহেল বলেন, ‘দর্শকরা আমাদের সমর্থন করতে মাঠে আসেন। আমরা চাই ম্যাচ জিততে। এই ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। যেভাবেই হোক জিততে হবে।’ চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সোহেল বলেন, ‘যত চ্যালেঞ্জ থাকবে দলের জন্য তত ভালো। চ্যালেঞ্জ থাকা উচিত। একই পজিশনে তিন-চারজন খেলোয়াড় রয়েছেন। এটা দলের শক্তি। প্রত্যেক পজিশনে যদি একাধিক খেলোয়াড় থাকে, তাহলে দলের জন্য ভালো।’৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৪ অক্টোবর হংকংয়ে ফিরতি ম্যাচ জামাল ভূঁইয়াদের। এই দুটি ম্যাচ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে কাল।এদিকে ক্যাম্পে ডাক পাওয়া মোহামেডানের ছয় ফুটবলারের মধ্যে চারজন-সুজন হোসেন, রহমত মিয়া, শাকিল আহাদ ও জাহিদ হোসেন হোটেলে ওঠেন মঙ্গলবার। ইনজুরি থাকায় মেহেদী হাসান ও জ্বরের দরুন সুমন রেজা একদিন পর ক্যাম্পে যোগ দেবেন বলে জানান মোহামেডানের ফুটবল ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব। তার কথায়, ‘আমরা ফুটবলারদের ক্যাম্পে যোগ দিতে বলেছি। দুজন পরদিন ক্যাম্পে যোগ দেবে।’ এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে হোম ও অ্যাওয়ে দুই ম্যাচের জন্য প্রথমে প্রাথমিক দলে ২৮ জনকে ডেকেছিলেন জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের ইরানের হামলা শুরু, জেরুজালেমে সাইরেন-ইসরাইলিদের ‘পালাতে’ বললো সেনাবাহিনী
ফের ইরানের হামলা শুরু, জেরুজালেমে সাইরেন-ইসরাইলিদের ‘পালাতে’ বললো সেনাবাহিনী

ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে স্থানীয় সময় রোববার (১৫ জুন) রাতে ইসরাইলের তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহরে আক্রমণ শুরু করেছে Read more

ইউক্রেনের মন্ত্রিসভা ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
ইউক্রেনের মন্ত্রিসভা ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রধান সরকারি ভবনে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো জানান, রবিবার (০৭ সেপ্টেম্বর) ভোরে Read more

ইকুয়েডরের প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা
ইকুয়েডরের প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়াকে হত্যাচেষ্টা করা হয়েছে। মঙ্গলবার দেশটির একদল বিক্ষোভকারী জনতা প্রেসিডেন্ট ড্যানিয়েলের গাড়ি লক্ষ্য করে Read more

বৃষ্টি নিয়ে পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
বৃষ্টি নিয়ে পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

বৃষ্টির পূর্বাভাস ঢাকাসহ সারা দেশের জন্য ৫ দিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। গতকাল (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ Read more

সিডিএফ-এর স্ট্র্যাটেজিক প্ল্যানিং কর্মশালা ২০২৫-২০৩০ অনুষ্ঠিত
সিডিএফ-এর স্ট্র্যাটেজিক প্ল্যানিং কর্মশালা ২০২৫-২০৩০ অনুষ্ঠিত

দেশের মাইক্রোফাইন্যান্স খাতের উন্নয়নে আগামী পাঁচ বছরের কৌশলগত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে 'সিডিএফ এর স্ট্র্যাটেজিক প্ল্যানিং ওয়ার্কশপ ২০২৫-২০৩০' অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ Read more

সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ আটক
সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ আটক

সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব) শেখ মামুন খালেদকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন