স্কটল্যান্ডের পার্লামেন্টের সদস্য বা এমএসপি বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সল চৌধুরীকে দল থেকে বহিষ্কার করেছে স্কটিশ লেবার পার্টি। অগ্রহণযোগ্য আচরণের অভিযোগে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে দলটি। তবে দলীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি স্বাধীনভাবে পার্লামেন্টে অংশ নিতে পারবেন।গত ২৯ সেপ্টেম্বর বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সল চৌধুরী স্কটিশ পার্লামেন্টে লেবার পার্টির এমএসপি হিসেবে ২০২১ সাল থেকে লোথিয়ানদের প্রতিনিধিত্ব করছেন। তিনি এডিনবার্গ এবং লোথিয়ানস আঞ্চলিক সমতা পরিষদের (রিজিওনাল ইক্যুয়ালিটি কাউন্সিল) চেয়ারম্যান। এছাড়াও তিনি মাল্টি-কালচারাল সাংস্কৃতিক উৎসব এডিনবার্গ মেলার ভাইস চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা পরিচালকদের একজন।লেবার পার্টির একজন মুখপাত্র বলেছেন, সব অভিযোগ গুরুত্ব সহকারে নিয়েছে লেবার পার্টি। আমাদের নিয়ম ও পদ্ধতি অনুসারে সব অভিযোগ সম্পূর্ণভাবে তদন্ত করা হয় এবং যে কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়।ফয়সল চৌধুরীকে সাময়িক বহিষ্কারের বিষয়ে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির এমপি কিরস্টি ব্ল্যাকম্যান স্কটিশ লেবার নেতা আনাস সারোয়ারকে বলেন, লেবার পার্টির আরেকজন এমএসপিকে কেন সাময়িক বহিষ্কার করতে হলো তা স্পষ্টভাবে জানাতে হবে।স্কটিশ কনজারভেটিভ ডেপুটি লিডার র‍্যাচেল হ্যামিল্টন বলেন, লেবার পার্টির দলীয় সম্মেলনের প্রাক্কালে এই অস্থিরতা তাদের সম্পূর্ণ বিশৃঙ্খলার প্রমাণ। যা ঘটেছে সে সম্পর্কে লেবারদের যতটা সম্ভব স্বচ্ছ হওয়া উচিত।পরে লেবার নেতা আনাস সারওয়ার ব্ল্যাকম্যানের আহ্বানে সাড়া দিয়ে বলেন, এসএনপির ভাষা গভীরভাবে উদ্বেগজনক।লিভারপুলে লেবার পার্টির সম্মেলন থেকে বক্তব্য রাখতে গিয়ে সারওয়ার জানান, দলের স্বাধীন অভিযোগ সংস্থা বিশ্বাস করে যথেষ্ট তদন্তের প্রয়োজন আছে এবং তদন্ত চলাকালীন চৌধুরী বহিষ্কার থাকবেন। সূত্র : বিবিসি বাংলাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছে বাংলাদেশ। এবার টাইগারদের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে মধুর প্রতিশোধ নেওয়ার দারুণ সুযোগ আফগানদের সামনে। Read more

গজারিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
গজারিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি গ্রামে এক অপসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (২ নভেম্বর) দিবাগত রাত ৩ টায় Read more

মিয়ানমার সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
মিয়ানমার সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

শনিবার (২১ জুন) ভোর আনুমানিক ৬ টা ১০ মিনিটের সময় মিয়ানমার সীমান্তঘেঁষা জামালের ঘের এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা Read more

৫৮ দিন নিষেধাজ্ঞা পর সাগরে যাচ্ছেন জেলেরা
৫৮ দিন নিষেধাজ্ঞা পর সাগরে যাচ্ছেন জেলেরা

মাছের বংশবিস্তার, বেড়ে ওঠা ও টেকসই আহরণের জন্য বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ Read more

আনোয়ারায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর যৌথ মহড়ার
আনোয়ারায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর যৌথ মহড়ার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫–৩’–এর অংশ Read more

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা স্থগিত
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা স্থগিত

কক্সবাজার অভ্যন্তরীণ বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করা হয়েছে।শুক্রবার (২৪ অক্টোবর) কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন