নাটোরের বনপাড়ার বনরূপা আবাসিক এলাকায় প্রবাসীর স্ত্রী অসামাজিক কার্যকলাপ করার সময় অজ্ঞাত একজনকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। ঐ চাঁদাবাজির মামলায় ছাত্রদলের চার নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আসামি ইকবাল, বিধান, কামরুল ও রনি নাটোরের বড়াইগ্রাম আমলি আদালতে চাঁদার টাকা ৩ লাখ ঐ নারীকে ফেরত দিয়ে জামিন নিতে যান। তারা আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বনরূপা আবাসিক এলাকার খাদিজা খাতুন নামের এক প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এমনকি অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে তাৎক্ষণিকভাবে তাকে গহনা বিক্রি করে তিন লাখ টাকা চাঁদা দিতে বাধ্য করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে একটি মামলা করা হলে তদন্তে ঘটনার সত্যতা পায় বড়াইগ্রাম থানা পুলিশ। ওই মামলায় আজ আত্মসমর্পণ করে আদালতে জামিন প্রার্থনা করেন আসামিরা। তবে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেনের বিষয়ে তার ছোট ভাই মাহাবুব বলেন, ‘আমার ভাই ঘটনার দিন ব্যবসায়িক কাজে সিলেটে ছিলেন। মিথ্যা মামলা দিয়ে আমার ভাইকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে।’নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক লুৎফর রহমান এবং পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরদার রফিকুল ইসলাম বলেন, ‘আমরা বহুবার প্রমাণসহ জেলা নেতাদের কাছে তাদের চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেছি। কিন্তু তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে তাদের জেলে পাঠানো হয়েছে। এতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।’নাটোর কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ায় ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
ব্রাহ্মণবাড়িয়ায় ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় একটি প্রাইভেট কারও Read more

দেশের বাজারে স্বর্ণের দাম কমল
দেশের বাজারে স্বর্ণের দাম কমল

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।আজ সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি। নতুন Read more

বেরোবিতে ঈদুল আজহা উপলক্ষ্যে শিক্ষার্থীদের খাবারের আয়োজন
বেরোবিতে ঈদুল আজহা উপলক্ষ্যে শিক্ষার্থীদের খাবারের আয়োজন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশনায় ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী ও জরুরি কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী Read more

প্রেমিক হিসেবে সাংবাদিকরাই সেরা, জানেন কেন?
প্রেমিক হিসেবে সাংবাদিকরাই সেরা, জানেন কেন?

সাংবাদিক—শব্দটি শুনলেই চোখে ভেসে ওঠে ব্যস্ত, ছুটে চলা আর খবরের পেছনে লেগে থাকা মানুষদের ছবি। সময়ের ঘোরে নিজের জীবন ভুলে Read more

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিত
চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিত

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। মঙ্গলবার (০৫ মে) আপিল বিভাগের Read more

৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা
৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৩। তীব্র এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন