ভারতের প্রখ্যাত গায়ক জুবিন গর্গ সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে গত ১৯ সেপ্টেম্বর মারা গেছেন। তার অকাল মৃত্যুকে ঘিরে দানা বাঁধছে নানা প্রশ্ন। এবার সেই রহস্যের জট খুলতে আরও এক ধাপ এগোল তদন্ত। গায়কের মৃত্যুর তদন্তে এবার সিঙ্গাপুরে যাচ্ছে আসাম পুলিশের বিশেষ তদন্তকারী দল। আসাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। আসামের ডিজিপি এমপি গুপ্তার নেতৃত্বে গঠন করা হয়েছে ১০ সদস্যের একটি টিম। ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুর সরকারের সঙ্গে নিবিড় সহযোগিতার ভিত্তিতে এই বিশেষ টিম তদন্তের কাজ চালাবে।জুবিন গর্গের মৃত্যুর সময় তিনি একটি গানের অনুষ্ঠানে যোগ দিতে সিঙ্গাপুরে ছিলেন। ঘটনার দিন বিকালেই তার শো ছিল। কিন্তু তার আগেই স্কুবা ডাইভিং করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তবে এই মৃত্যুর পেছনে কোনো গাফিলতি বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই অসম সরকার বদ্ধপরিকর।মুখ্যমন্ত্রী আরও কড়া অবস্থান নিয়ে বলেছেন, সিঙ্গাপুরের অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শ্যামকানু মহন্তকে আগামী দু’দিনের মধ্যেই হেফাজতে নেওয়া হবে। এছাড়াও, জুবিনের ব্যক্তিগত সহকারী সিদ্ধার্থ শর্মাকেও দ্রুত আটক করা হবে, যদি না তিনি আত্মসমর্পণ করেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওসমান হাদি গুলিবিদ্ধ
ওসমান হাদি গুলিবিদ্ধ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। Read more

বাংলাদেশে প্রাকৃতিক সম্পদ উত্তোলনের সব ক্রয়প্রক্রিয়া স্বচ্ছ হবে: যুক্তরাষ্ট্র
বাংলাদেশে প্রাকৃতিক সম্পদ উত্তোলনের সব ক্রয়প্রক্রিয়া স্বচ্ছ হবে: যুক্তরাষ্ট্র

প্রাকৃতিক সম্পদ উত্তোলনের ক্ষেত্রে সব ধরনের ক্রয়প্রক্রিয়া পুরোপুরি উন্মুক্ত ও স্বচ্ছ করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। Read more

ইসরাইলবিরোধী বিক্ষোভে উত্তাল স্পেন
ইসরাইলবিরোধী বিক্ষোভে উত্তাল স্পেন

অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল স্পেনের বার্সেলোনা। শুক্রবার (০৩ অক্টোবর) দেশটির ফিলিস্তিনপন্থি নাগরিকরা শহরজুড়ে আন্দোলনে নামে। এসময় ফিলিস্তিনের পতাকা, Read more

বরিশালে শিশু কল্যাণ বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
বরিশালে শিশু কল্যাণ বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বরিশাল জেলা শিশু কল্যাণ বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) বিকেলে বরিশাল জেলা প্রশাসক কার্যলয়ের সভা কক্ষে শিশুকল্যাণ Read more

আজও হাত মেলায়নি ভারত-পাকিস্তান
আজও হাত মেলায়নি ভারত-পাকিস্তান

ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। মাঠের খেলার বাইরেও বিভিন্ন বিষয় নিয়ে দুই দলের মধ্যকার নানা ঘটনা নিয়ে পরিস্থিতি Read more

ভূমিকম্পে কাঁপলো সিলেট
ভূমিকম্পে কাঁপলো সিলেট

সিলেট নগরীসহ আশপাশের এলাকায় ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। হঠাৎ ভবন দুলে ওঠায় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।রবিবার (২১ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন