নোয়াখালীর সুবর্ণচরে গভীর রাতে স্বামীর সাথে পুকুরে গোসল করতে গিয়ে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পুলিশ তাৎক্ষণিক মৃত্যুর সুনির্দিষ্ট কোন কারণ জানাতে পারেনি।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া। এর আগে, সোমববার দিনগত রাত ৩টার দিকে উপজেলার মোহম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর নোমান গ্রামের জামালের বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত গৃহবধূর নাম নাসিমা বেগম (২৮)। তিনি একই গ্রামের মাইন উদ্দিনের স্ত্রী।পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সোমবার দিবাগত গভীর রাতে জরুরত থাকার কারণে ভিকটিম তার স্বামীর সাথে রাত ৩টার দিকে বাড়ির পুকুরে একসঙ্গে গোসল করতে যান। সেখানে গোসলের পাশাপাশি তিনি কাপড় ধোয়ার কাজ করেন। ওই সময় তার স্বামী গোসল শেষ করে আগেই ঘরে ফিরে আসেন এবং ঘুমিয়ে পড়েন। রাত ৪টার দিকে স্বামীর ঘুম ভাঙলে তিনি পাশে স্ত্রীকে না দেখে ডাকাডাকি করলে কোন সাড়া না পেয়ে স্ত্রীকে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় ডাকাডাকিতে বাড়ির অন্যান্য লোকজন বেরিয়ে আসে। একপর্যায়ে বাড়ির লোকজনসহ পুকুরে গৃহবধূ নাসিমা বেগমকে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে বাড়ির লোকজন বিষয়টি পুলিশকে জানায়।ওসি মো. শাহীন মিয়া আরও বলেন, মঙ্গলবার বিকেলের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে এ ঘটনায় নিহতের স্বজনেরা গৃহবধূকে হত্যার কোন অভিযোগ করেনি তার স্বামীর বিরুদ্ধে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খুব শিগগির বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব: খালেদা জিয়া
খুব শিগগির বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব: খালেদা জিয়া

খুব শিগগির বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের Read more

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চার বাসের সংঘর্ষ, ঢাকা অভিমুখে ২০ কি.মি. যানজট
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চার বাসের সংঘর্ষ, ঢাকা অভিমুখে ২০ কি.মি. যানজট

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় চারটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) সকাল Read more

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক খাদে পড়ে জামাল মোল্যা (৩২) নামে এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোররাত ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের Read more

মসজিদ-আরবি ভাষা ইনস্টিটিউট নির্মাণে ২০ মিলিয়ন ডলার দিল সৌদি
মসজিদ-আরবি ভাষা ইনস্টিটিউট নির্মাণে ২০ মিলিয়ন ডলার দিল সৌদি

বাংলাদেশে ৮টি মসজিদ ও একটি আরবি ভাষা ইনস্টিটিউট নির্মাণের জন্য ২০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে সৌদি আরব।রোববার (২৭ জুলাই) Read more

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হলে মিডিয়া স্বাধীন হবে না: আমীর খসরু
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হলে মিডিয়া স্বাধীন হবে না: আমীর খসরু

বাংলাদেশে যতদিন পর্যন্ত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হবে, মিডিয়া ততদিন স্বাধীন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন