পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আইনগতভাবে শাপলা প্রতীক এনসিপির প্রাপ্য। তবে এ প্রতীক আদায়ে প্রয়োজনে রাজপথে কিংবা আদালতে লড়াই করা হবে।মঙ্গলবার(৩০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের হুদুপাড়া শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।তিনি বলেন, ‘প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস বিদেশি প্রভাবের কারণে নির্বাচন পিছানোর কথা বলেছেন। তবে এনসিপি বরাবরই চেয়েছে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হোক। আমরা চাই, বিচার ও সংস্কারের প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি সুস্থ নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচন কমিশন যেন বাইরের চাপ এড়িয়ে আইনগতভাবে প্রাপ্য প্রতীক এনসিপিকে বুঝিয়ে দেয়-এটাই আমাদের প্রত্যাশা।’সারজিস আলম বলেন, ‘নির্বাচনের পেছানো বা এগোনোর সঙ্গে শাপলা প্রতীক পাওয়ার কোনো সম্পর্ক নেই। যারা নির্বাচন বিলম্ব করতে চায়, তারা চক্রান্ত করছে। আমরা চাই জুলাই সনদের আলোকে মৌলিক সংস্কার বাস্তবায়নের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হোক।’মন্দির পরিদর্শন প্রসঙ্গে তিনি জানান, এনসিপির পক্ষ থেকে দুর্গা মন্দির কমিটির হাতে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও শ্মশানের খাস জমি দখল প্রতিরোধে একটি সরকারি কমিশন গঠনের দাবি জানান তিনি।আওয়ামী লীগ সরকারের আমলে মন্দির ভাঙচুরের ঘটনাগুলোতে সঠিক বিচার হয়নি দাবি করে তিনি বলেন, ‘ভবিষ্যতে এরকম ঘটলে দৃশ্যমান সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা উচিত।’ পঞ্চগড়ের ১৫টি দুর্গা মন্দির ঘুরে আমরা দেখেছি, বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনী নিরাপত্তা দিচ্ছে, যা আমাদের কাছে সন্তোষজনক মনে হয়েছে।তিনি আরও বলেন, ‘ভারতীয় কিছু মিডিয়া এআই টুল ব্যবহার করে প্রতিমার বিকৃতি ঘটানোর প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এগুলো পেশাদার সংবাদ নয়, বরং কালো টাকার বিনিয়োগে পরিচালিত প্রোপাগান্ডা। বাস্তবে এসব ঘটনার কোনো সত্যতা নেই। বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি অটুট রয়েছে, এখানকার মানুষ সবসময় শান্তিপূর্ণ সহাবস্থানে আছে।’এ সময় সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী তানবিরুর বারী নয়ন, জেলা যুবশক্তির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবু কায়েস বাবুসহ এনসিপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংস্কারের দিকে না তাকিয়ে নিজেদের ক্ষমতায় ভোটের প্রস্তুতি নিবে ইসি
সংস্কারের দিকে না তাকিয়ে নিজেদের ক্ষমতায় ভোটের প্রস্তুতি নিবে ইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ঐকমত্য কমিশনের সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন (ইসি)। Read more

ইয়েমেনে ভারতীয় নার্সের মৃত্যুদণ্ড কার্যকর একদিন পেছাল
ইয়েমেনে ভারতীয় নার্সের মৃত্যুদণ্ড কার্যকর একদিন পেছাল

ইয়েমেনে একটি হত্যা মামলায় ভারতীয় নার্স নিমিশা প্রিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেন দেশটির সর্বোচ্চ আদালত। বুধবার (১৬ জুলাই) তার সাজা কার্যকর Read more

যশোরে বিএনপি নেতা নিহতের ঘটনায় সীমান্তে বিজিবির টহল জোরদার
যশোরে বিএনপি নেতা নিহতের ঘটনায় সীমান্তে বিজিবির টহল জোরদার

যশোরে দুর্বৃত্তদের গুলিতে নিহত পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক  আলমগীর হোসেন (৫৫) এর হত্যাকারীরা যাতে সীমান্ত পেরিয়ে Read more

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

আগামী জুলাই মাসে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশসেফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে টাইগারদের এই সিরিজের সূচি প্রকাশ Read more

বন্যার কারণে ৩ বোর্ডের আজকের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত
বন্যার কারণে ৩ বোর্ডের আজকের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

দেশের কয়েকটি অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) কুমিল্লা, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি Read more

পটিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ
পটিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পটিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন